• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
‎ববিতে দর্শন বিভাগ কর্তৃক ‘একাডেমিক নাগরিকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বাবুগঞ্জে জমি বিরোধে হাতুড়ি পেটা করে পিতা-পুত্র হাসপাতালে পাঠালেন সন্ত্রাসী সাব্বির ‎ববিতে ঝালকাঠি জেলা ছাত্র কল্যাণ সমিতির  নেতৃত্বে নাহিদ – শিফাত গলাচিপায় ছাত্রদলে স্বজনপ্রীতির অভিযোগ,অবহেলিত তৃণমূল নেতা-কর্মীরা বরিশালে ডিস ব্যবসা দখলকে কেন্দ্র করে ছাত্রদল নেতার বিরুদ্ধে অপহরণ ও মারধরের অভিযোগ হানাদার মুক্ত দিবসে ববিতে মোমবাতি প্রজ্জ্বলন ‎সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ববি শিক্ষার্থী বিশ্বজিৎ অসহায় পরিবারের মানবিক সহায়তার আকুতি ‎বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েতের স্থগিতাদেশ প্রত্যাহার বরিশাল -০৬ (বাকেরগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুলেছেন বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন সানু, একের পর এক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে মিছিল ববি ক্যাম্পাসে,নেপথ্যে কে!

ভান্ডারিয়ায় মানসিক ভারসাম্যহীন নারীকে ধ*র্ষ*ণ ও ভিডিও ধারণ, সাংবাদিকসহ গ্রেপ্তার ২

পিরোজপুর প্রতিনিধি 🎬 আরিফুর রহমান / ১৮৪ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

পিরোজপুরপ্রতিনিধি ::: পিরোজপুরের ভান্ডারিয়ায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণ ও ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক সাংবাদিকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

আজ মঙ্গলবার সকালে তাঁদের গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত দুজন হলেন- উপজেলার দক্ষিণ শিয়ালকাঠির মো. জাহিদ ও একই এলাকার মো. জিয়াউল ইসলাম জিহাদ। তাঁদের মধ্যে জিহাদ দৈনিক কীর্তনখোলা পত্রিকার ভান্ডারিয়া প্রতিনিধি।

 

পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে হাসপাতাল মোড়ে এক নারীকে রিকশাচালক জাহিদ ধর্ষণ করেন। সেই ঘটনার ভিডিও ধারণ করেন সাংবাদিক জিহাদ। পরে তিনি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে জাহিদের কাছে টাকা দাবি করেন। শেষে জিহাদ ফেসবুকে ভিডিওটি প্রকাশ করলে তা পুলিশের নজরে আসে এবং দুজনকে আটক করা হয়।

 

পুলিশ সুপার বলেন, সাংবাদিক জিহাদ ধর্ষণের সময় কোন রকম বাধা না দিয়ে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর কারণে তাঁকে মামলায় আসামি করা হয়েছে। পুলিশ সদর দপ্তর ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে কথা বলে ভিডিওটি সরানো হয়েছে।

 

পুলিশ সুপার জানান, অভিযুক্ত দুজনকে নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd