• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
‎ববিতে দর্শন বিভাগ কর্তৃক ‘একাডেমিক নাগরিকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বাবুগঞ্জে জমি বিরোধে হাতুড়ি পেটা করে পিতা-পুত্র হাসপাতালে পাঠালেন সন্ত্রাসী সাব্বির ‎ববিতে ঝালকাঠি জেলা ছাত্র কল্যাণ সমিতির  নেতৃত্বে নাহিদ – শিফাত গলাচিপায় ছাত্রদলে স্বজনপ্রীতির অভিযোগ,অবহেলিত তৃণমূল নেতা-কর্মীরা বরিশালে ডিস ব্যবসা দখলকে কেন্দ্র করে ছাত্রদল নেতার বিরুদ্ধে অপহরণ ও মারধরের অভিযোগ হানাদার মুক্ত দিবসে ববিতে মোমবাতি প্রজ্জ্বলন ‎সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ববি শিক্ষার্থী বিশ্বজিৎ অসহায় পরিবারের মানবিক সহায়তার আকুতি ‎বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েতের স্থগিতাদেশ প্রত্যাহার বরিশাল -০৬ (বাকেরগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুলেছেন বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন সানু, একের পর এক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে মিছিল ববি ক্যাম্পাসে,নেপথ্যে কে!

জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন অর্থহীন” — বরিশালে জামায়াতের হুঁশিয়ারি

Reporter Name / ৪৭২ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

বিপ্লবী কন্ঠস্বর ডেস্ক:

সরকারের ঘোষনা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও এর উপরে গণভোট আয়োজনসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে বরিশাল জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

১২ অক্টোবর রবিবার সকালে সদর রোড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সুফল চন্দ্র গোলদারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর আমির মাওলানা জহির উদ্দিন বাবর, নায়েবে আমির প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল, বরিশাল জেলা আমির মাওলানা আবদুল জব্বার, জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, বরিশাল প্রেস ক্লাব সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, ওলামা বিভাগের দায়িত্বশীল মাওলানা হাবিবুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন,‘যে আশা আকাঙ্খা নিয়ে এ দেশে জুলাই বিল্পব হয়েছে তার বাস্তবায়ন কিছু হচ্ছে না। আমরা চাই জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করা হইক। স্বৈরাচার শেখ হাসিনার বিচার এদেশে মাটিতে হউক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd