• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
‎ববিতে দর্শন বিভাগ কর্তৃক ‘একাডেমিক নাগরিকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বাবুগঞ্জে জমি বিরোধে হাতুড়ি পেটা করে পিতা-পুত্র হাসপাতালে পাঠালেন সন্ত্রাসী সাব্বির ‎ববিতে ঝালকাঠি জেলা ছাত্র কল্যাণ সমিতির  নেতৃত্বে নাহিদ – শিফাত গলাচিপায় ছাত্রদলে স্বজনপ্রীতির অভিযোগ,অবহেলিত তৃণমূল নেতা-কর্মীরা বরিশালে ডিস ব্যবসা দখলকে কেন্দ্র করে ছাত্রদল নেতার বিরুদ্ধে অপহরণ ও মারধরের অভিযোগ হানাদার মুক্ত দিবসে ববিতে মোমবাতি প্রজ্জ্বলন ‎সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ববি শিক্ষার্থী বিশ্বজিৎ অসহায় পরিবারের মানবিক সহায়তার আকুতি ‎বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েতের স্থগিতাদেশ প্রত্যাহার বরিশাল -০৬ (বাকেরগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুলেছেন বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন সানু, একের পর এক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে মিছিল ববি ক্যাম্পাসে,নেপথ্যে কে!

হানাদার মুক্ত দিবসে ববিতে মোমবাতি প্রজ্জ্বলন

Reporter Name / ৩৮০ Time View
Update : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার ::

১৯৭১ সালের ৮ ডিসেম্বর বরিশাল হানাদারমুক্ত হয়েছিল। সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে মোমবাতি প্রজ্জ্বলন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল।

সোমবার (৮ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ১৯৭১ সালের সর্বস্তরের মুক্তিযোদ্ধাদের স্মরণ এবং বরিশাল হানাদার মুক্ত দিবস উদযাপন করা হয়।

অনুষ্ঠানে ভূমিকা সরকার বলেন, যারা বরিশালকে মুক্ত করার জন্য লড়াই করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই আমাদের এই আয়োজন। তরুণ প্রজন্মকে তাদের লড়াই-সংগ্রামের ইতিহাস জানানো জরুরি। ব্যক্তিকে বাদ দিয়ে নিরপেক্ষভাবে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে।

আব্দুর রহমান বলেন, ৫৪ বছর আগে আজকের এই দিনে লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে বরিশালে প্রথম স্বাধীনতার পতাকা উড়েছিল।পাশাপাশি আমরা বলতে চাই মুক্তিযুদ্ধের এই ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে সঞ্চারিত হোক ।

ক্লিনটন চাকমা বলেন, ৮ ডিসেম্বরের এই দিনে আমরা স্মরণ করছি সেই সব বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগে বরিশাল স্বাধীন হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd