বাকী বিল্লাহ ::
সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনকে গত ৮ এপ্রিল ২০২৫ তারিখে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।
তবে গত ২২ নভেম্বর ২০২৫ তারিখে তার ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর কেন্দ্রীয় দফতর থেকে প্রকাশিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সিনিয়র যুগ্ম সচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়,আবেদনের ভিত্তিতে বিষয়টি পুনর্বিবেচনা করে স্থগিত হওয়া পূর্বের আদেশ বাতিল করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংশ্লিষ্টদের দায়িত্ব ও পদ পুনর্বহাল করা হলো এবং সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।