• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
‎ববিতে দর্শন বিভাগ কর্তৃক ‘একাডেমিক নাগরিকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বাবুগঞ্জে জমি বিরোধে হাতুড়ি পেটা করে পিতা-পুত্র হাসপাতালে পাঠালেন সন্ত্রাসী সাব্বির ‎ববিতে ঝালকাঠি জেলা ছাত্র কল্যাণ সমিতির  নেতৃত্বে নাহিদ – শিফাত গলাচিপায় ছাত্রদলে স্বজনপ্রীতির অভিযোগ,অবহেলিত তৃণমূল নেতা-কর্মীরা বরিশালে ডিস ব্যবসা দখলকে কেন্দ্র করে ছাত্রদল নেতার বিরুদ্ধে অপহরণ ও মারধরের অভিযোগ হানাদার মুক্ত দিবসে ববিতে মোমবাতি প্রজ্জ্বলন ‎সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ববি শিক্ষার্থী বিশ্বজিৎ অসহায় পরিবারের মানবিক সহায়তার আকুতি ‎বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েতের স্থগিতাদেশ প্রত্যাহার বরিশাল -০৬ (বাকেরগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুলেছেন বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন সানু, একের পর এক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে মিছিল ববি ক্যাম্পাসে,নেপথ্যে কে!

আগৈলঝারায় মৎস্য ঘের নিয়ে বিরোধে ‎প্রাণনাশের হুমকি সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে ‎

সোলাইমান তুহিন 🎬 গৌরনদী প্রতিনিধি, / ১২০৩ Time View
Update : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

সোলাইমান তুহিন, গৌরনদী প্রতিনিধি:: আগৈলঝারা উপজেলার রত্নপুর ইউনিয়নের বারোপাইকা গ্রামে যৌথ মালিকানাধীন মাছের ঘের নিয়ে বিরধের জেরে হমলার অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক মোঃ সোহাগ শাহ এর বিরুদ্ধে।

‎অভিযোগসূত্রে জানা যায় উপজেলার রত্নপুর ইউনিয়নের বারোপাইকা গ্রামের মো. মোঃ সরোয়ার শাহ এর ছেলে ও যুব অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ এর সহ-সভাপতি মো. রাজীব শাহ (৩০) এর সাথে একই একই গ্রামের মৃত অছিমউদ্দিন শাহ এর ছেলে মোঃ আনোয়ার শাহ (৫০) এর সাথে মৎস্য ঘেরের শেয়ার নিয়ে দীর্ঘ্য দিন ধরে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে গত ৬ই জুন রাত ৯ টায় করিম বাজারের মধ্যে আনোয়ার শাহ এর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে একই এলাকার বাসিন্দা মো. জয়নাল শাহ এর ছেলে ও উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক  মো. সোহাগ শাহ অকথ্য ল ভাষায় গালিগালাজ করে ও  প্রাণনাশের হুমকি দেন রাজিবকে।

‎অভিযোগকারী মোঃ রাজীব শাহ আরো বলেন
‎এ ঘটনার ৪ দিন পরে ১০ ই জুন আনুমানিক রাত ১০ টার সময় গৈলা বাজার থেকে ব্যক্তিগত কাজ সেরে মোটরসাইকেল যোগে বাড়িতে যাওয়ার পথে করিম বাজার অতিক্রম করলে সোহাগ শাহের নেতৃত্বে তার ছোট ভাই মো. মিলন শাহ, যুবলীগের সদস্য কালাম শাহ, মো. আলমগির শাহ, নিহার কীর্তনীয়া সহ অজ্ঞাতনামা আরো ৮-১০ জন মোটরসাইকেলের গতি রোধ করে হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা চালান। হামলায় আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে ঢাকায় চলে যান।

‎গত ১৮ জুলাই সকালে ঘেরের শেয়ারের বিষয় পুনরায় যোগাযোগ করলে একই দিন শন্ধা ৭ টায় সোহাগের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন লোক রাজিবের বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও আবারো প্রাণনাশের হুমকি দেন।

‎অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. সোহাগ শাহ বলেন এই হুমকি ও হামলার সাথে আমি জরিত না, রাজনৈতিক ভাবে আমার ভাব মূর্তি ক্ষুন্ন করতে অপপ্রচার চালানো হচ্ছে।

‎এ বিষয়ে মো. রাজিব শাহ আগৈলঝাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd