• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
‎ববিতে দর্শন বিভাগ কর্তৃক ‘একাডেমিক নাগরিকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বাবুগঞ্জে জমি বিরোধে হাতুড়ি পেটা করে পিতা-পুত্র হাসপাতালে পাঠালেন সন্ত্রাসী সাব্বির ‎ববিতে ঝালকাঠি জেলা ছাত্র কল্যাণ সমিতির  নেতৃত্বে নাহিদ – শিফাত গলাচিপায় ছাত্রদলে স্বজনপ্রীতির অভিযোগ,অবহেলিত তৃণমূল নেতা-কর্মীরা বরিশালে ডিস ব্যবসা দখলকে কেন্দ্র করে ছাত্রদল নেতার বিরুদ্ধে অপহরণ ও মারধরের অভিযোগ হানাদার মুক্ত দিবসে ববিতে মোমবাতি প্রজ্জ্বলন ‎সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ববি শিক্ষার্থী বিশ্বজিৎ অসহায় পরিবারের মানবিক সহায়তার আকুতি ‎বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েতের স্থগিতাদেশ প্রত্যাহার বরিশাল -০৬ (বাকেরগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুলেছেন বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন সানু, একের পর এক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে মিছিল ববি ক্যাম্পাসে,নেপথ্যে কে!

‎ববিতে দর্শন বিভাগ কর্তৃক ‘একাডেমিক নাগরিকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Reporter Name / ৯৭ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

বাকী বিল্লাহ ::
‎বরিশাল বিশ্ববিদ্যালয়-এর দর্শন বিভাগের উদ্যোগে ‘একাডেমিক নাগরিকত্ব’একটি দার্শনিক বিশ্লেষণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১২ এপ্রিল) সকাল ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভিডিও কনফারেন্স কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

‎একাডেমিক নাগরিকত্ব বিষয়ক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ তৌফিক আলম। প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়-এর দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. নুরুজ্জামান। সেমিনারে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান শাহানাজ পারভীন রিমি।

‎এছাড়াও উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন ড. মোহাম্মদ আব্দুল বাতেন চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষকবৃন্দ, বিভিন্ন কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা।

‎প্রবন্ধ উপস্থাপকের বক্তব্যে অধ্যাপক মো. নুরুজ্জামান বলেন, “একজন শিক্ষার্থীর একাডেমিক জীবনেই তার একাডেমিক নাগরিকত্ব গড়ে ওঠে। এটি আলাদা কোনো বিষয় নয়; বরং শেখা, চর্চা ও দৈনন্দিন একাডেমিক আচরণের মধ্য দিয়েই এর বিকাশ ঘটে।”
‎তিনি আরও বলেন, একাডেমিক নাগরিকত্ব রাষ্ট্রের নাগরিকত্বের মতোই অধিকার ও দায়িত্বের সঙ্গে সম্পর্কিত। একজন শিক্ষার্থীকে তার একাডেমিক পরিবেশে সচেতন, দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হয়।
‎এ সময় তিনি উদাহরণ দিয়ে বলেন, নাগরিকত্ব সম্পর্কে ধারণা থাকুক বা না থাকুক, তাতে নাগরিক পরিচয় বদলে যায় না। একইভাবে, একাডেমিক নাগরিকত্ব সম্পর্কে অবগত না থাকলেও একজন শিক্ষার্থীর কর্মকাণ্ডই তার পরিচয় বহন করে।

‎সেমিনারে উপস্থিত শিক্ষার্থীরা জানান এমন গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী সেমিনার সত্যিই সবার জন্য প্রয়োজন, কারণ একজন সচেতন, দায়িত্বশীল নাগরিক হয়ে ওঠার পথ এখান থেকেই শুরু। এই সেমিনারে উপস্থিত থেকে তারা নতুনভাবে ভাবতে শিখেছেন, জেনেছেন এবং অনেক কিছু উপলব্ধি করতে পেরেছেন। নিঃসন্দেহে এমন আয়োজন তাদের জন্য অত্যন্ত উপকারী ও অনুপ্রেরণামূলক।

‎আয়োজকরা মনে করেন, এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ, সচেতনতা ও অংশগ্রহণমূলক মনোভাব গড়ে তুলতে সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd