মোঃ নাজমুল হুদা জিম( ববি প্রতিনিধি)
রঙের মায়াবী ছোঁয়ায় সেজেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীনবরণ উপলক্ষে বিভাগের করিডোর ও প্রবেশপথ জুড়ে আঁকা হয়েছে মনোমুগ্ধকর আল্পনা। প্রতিটি আঁচড়ে ফুটে উঠেছে দর্শনের সৌন্দর্য, ভালোবাসা ও অতিথিপরায়ণতার বার্তা।
আগামী ১১ আগস্ট মঙ্গলবার ২০২৪-২০২৫ সেশনের নবীনদের শিক্ষার্থীদের নীবন বরন অনুষ্ঠিত হবে।দর্শন বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীরা নবীনদের স্বাগত জানাতে হাতে তুলে নিয়েছেন রঙতুলি। স্নেহ ও ভালোবাসার স্পর্শে তারা সাজিয়ে তুলেছেন নবীনদের আগমনের পথ—করিডোর, প্রবেশপথ, দেয়াল ও মেঝেতে ফুটিয়ে তুলেছেন রঙিন নকশা ও আল্পনার সৌন্দর্য।
দর্শন বিভাগের ২০২৩-২০২৪ বর্ষের শিক্ষার্থী নাঈম বলেন,“স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রথম পদার্পণ মানেই নতুন জীবনের যাত্রা শুরু। নবীনবরণ সেই যাত্রার প্রথম উৎসব—যা আজীবন মনে রাখার মতো। আমরা চাই, আমাদের ছোট ভাই-বোনেরা বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি দিন প্রথম দিনের মতোই আনন্দে ও উদ্দীপনায় কাটাক। তাই রঙ, নকশা আর ভালোবাসায় সাজিয়েছি আমাদের বিভাগ।”
দর্শন বিভাগের অপর এক শিক্ষার্থী সাবাহাত বলেন“বরিশাল বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ আমাদের জীবনের নতুন অধ্যায়ের শুরু। এখানে নবীনরা শুধু শিক্ষার্থী নয়, আমাদের বড় পরিবারে নতুন সদস্য হিসেবে স্বাগত পায়। আমরা তাদের জন্য সুন্দর ভবিষ্যতের আশ্বাস আর উজ্জীবিত করার জন্য এই আল্পনা ও আয়োজন করেছি। আশা করি তারা এখানে এসে নিজেদের স্বপ্ন পূরণ করবে, আত্মবিশ্বাসে সমৃদ্ধ হবে এবং জীবনের প্রতিটি পদক্ষেপে আলোর পথ খুঁজে পাবে।”