• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
‎ববিতে দর্শন বিভাগ কর্তৃক ‘একাডেমিক নাগরিকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বাবুগঞ্জে জমি বিরোধে হাতুড়ি পেটা করে পিতা-পুত্র হাসপাতালে পাঠালেন সন্ত্রাসী সাব্বির ‎ববিতে ঝালকাঠি জেলা ছাত্র কল্যাণ সমিতির  নেতৃত্বে নাহিদ – শিফাত গলাচিপায় ছাত্রদলে স্বজনপ্রীতির অভিযোগ,অবহেলিত তৃণমূল নেতা-কর্মীরা বরিশালে ডিস ব্যবসা দখলকে কেন্দ্র করে ছাত্রদল নেতার বিরুদ্ধে অপহরণ ও মারধরের অভিযোগ হানাদার মুক্ত দিবসে ববিতে মোমবাতি প্রজ্জ্বলন ‎সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ববি শিক্ষার্থী বিশ্বজিৎ অসহায় পরিবারের মানবিক সহায়তার আকুতি ‎বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েতের স্থগিতাদেশ প্রত্যাহার বরিশাল -০৬ (বাকেরগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুলেছেন বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন সানু, একের পর এক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে মিছিল ববি ক্যাম্পাসে,নেপথ্যে কে!

গৌরনদীর যুবক কালকিনি থেকে নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার ‎

সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল) / ৯৫৯ Time View
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫

সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল): বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের বোরাদি গরমগল গ্রামের বাসিন্দা মো. হাফিজুল মল্লিক (৩২) গত ২৮ জুন সকাল ১১টার পর থেকে নিখোঁজ রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

‎হাফিজুল মল্লিক কর্মরত ছিলেন মাদারীপুর জেলার কালকিনি থানার রমজানপুর ইউনিয়নের উত্তর চড়াইকান্দি গ্রামের বিসমিল্লাহ বেকারিতে। তিনি ওই বেকারির মালামাল ভ্যানগাড়িতে করে কালকিনি ও গৌরনদীর বিভিন্ন বাজারে সরবরাহ করতেন।

‎তার ছোট ভাই মো. সজীব মল্লিক জানান, ২৮ জুন (শনিবার) সকাল থেকে হাফিজুলের মোবাইল নম্বরে (০১৭৪৩-১১৮৪১০) বারবার ফোন দিলেও তা বন্ধ পাওয়া যায়। পরদিন ২৯ জুন (রবিবার) বেকারিতে খোঁজ নিতে গেলে মালিক মো. শওকত হোসেন জানান, হাফিজুল ২৮ জুন বেলা ১১টার দিকে মালামাল সরবরাহ শেষে গাড়ি জমা দিয়ে বেকারি থেকে বের হয়ে যান, এরপর আর ফেরেননি।

‎হাফিজুলের মা মোসা. আলেয়া বেগম বলেন, “আমার ছেলের কারো সঙ্গে কোনো শত্রুতা ছিল না। প্রশাসনের কাছে অনুরোধ করছি—আমার ছেলের সন্ধান পেতে সহযোগিতা করুন।”

‎নিখোঁজ যুবকের শারীরিক বর্ণনায় জানা যায়, তার গায়ের রং ফর্সা, উচ্চতা প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি, মুখমণ্ডল গোল এবং ছোট দাঁড়ি রয়েছে।

‎এ ঘটনায় কালকিনি থানায় একটি সাধারণ ডায়রি (জিডি নম্বর ৩৬৭) করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ খন্দকার মো. সোহেল রানা বলেন, “নিখোঁজ ব্যক্তির সন্ধানে পুলিশ তৎপর রয়েছে। যদি কেউ তার সম্পর্কে কোনো তথ্য পান, তবে থানায় জানাতে অনুরোধ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd