• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
‎ববিতে দর্শন বিভাগ কর্তৃক ‘একাডেমিক নাগরিকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বাবুগঞ্জে জমি বিরোধে হাতুড়ি পেটা করে পিতা-পুত্র হাসপাতালে পাঠালেন সন্ত্রাসী সাব্বির ‎ববিতে ঝালকাঠি জেলা ছাত্র কল্যাণ সমিতির  নেতৃত্বে নাহিদ – শিফাত গলাচিপায় ছাত্রদলে স্বজনপ্রীতির অভিযোগ,অবহেলিত তৃণমূল নেতা-কর্মীরা বরিশালে ডিস ব্যবসা দখলকে কেন্দ্র করে ছাত্রদল নেতার বিরুদ্ধে অপহরণ ও মারধরের অভিযোগ হানাদার মুক্ত দিবসে ববিতে মোমবাতি প্রজ্জ্বলন ‎সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ববি শিক্ষার্থী বিশ্বজিৎ অসহায় পরিবারের মানবিক সহায়তার আকুতি ‎বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েতের স্থগিতাদেশ প্রত্যাহার বরিশাল -০৬ (বাকেরগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুলেছেন বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন সানু, একের পর এক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে মিছিল ববি ক্যাম্পাসে,নেপথ্যে কে!

গৌরনদীর কাসেমাবাদে সড়ক দুর্ঘটনায় আহত ১৫: একজনের অবস্থা আশঙ্কাজনক !!

সোলাইমান তুহিন 🎬 গৌরনদী প্রতিনিধি, / ৯৩৮ Time View
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

বরিশালের গৌরনদী উপজেলার কাসেমাবাদ এলাকার লাল পোল ব্রিজে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার গভীর রাতে, আনুমানিক সাড়ে ৩টার দিকে, ঢাকা থেকে বরগুনাগামী মামুন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নিচের খালে পড়ে যায়।

‎প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাসটি ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে যাত্রা করেছিল। গন্তব্যে পৌঁছানোর আগেই গৌরনদী উপজেলার কাসেমাবাদে লাল পোল ব্রিজে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি রেলিং ভেঙে সোজা খালে পড়ে গেলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। আহতদের প্রাথমিক চিকিৎসা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। চালক ও বাসটিকে শনাক্ত করার কাজ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd