• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
‎ববিতে দর্শন বিভাগ কর্তৃক ‘একাডেমিক নাগরিকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বাবুগঞ্জে জমি বিরোধে হাতুড়ি পেটা করে পিতা-পুত্র হাসপাতালে পাঠালেন সন্ত্রাসী সাব্বির ‎ববিতে ঝালকাঠি জেলা ছাত্র কল্যাণ সমিতির  নেতৃত্বে নাহিদ – শিফাত গলাচিপায় ছাত্রদলে স্বজনপ্রীতির অভিযোগ,অবহেলিত তৃণমূল নেতা-কর্মীরা বরিশালে ডিস ব্যবসা দখলকে কেন্দ্র করে ছাত্রদল নেতার বিরুদ্ধে অপহরণ ও মারধরের অভিযোগ হানাদার মুক্ত দিবসে ববিতে মোমবাতি প্রজ্জ্বলন ‎সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ববি শিক্ষার্থী বিশ্বজিৎ অসহায় পরিবারের মানবিক সহায়তার আকুতি ‎বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েতের স্থগিতাদেশ প্রত্যাহার বরিশাল -০৬ (বাকেরগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুলেছেন বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন সানু, একের পর এক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে মিছিল ববি ক্যাম্পাসে,নেপথ্যে কে!

বাকেরগঞ্জে বার্ষিকীতে পৌর যুবদলের বর্ণাঢ্য র‍্যালি

Reporter Name / ৫৬৩ Time View
Update : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

বরিশালের বাকেরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৪ টায় সরকারি বাকেরগঞ্জ কলেজ চত্বর থেকে পৌর যুবদলের সদস্য সচিব তোফাজ্জেল হোসেন মনিরের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক জহিরুল ইসলাম রিপন, তানবীর হায়দার জসিম, লোকমান হোসেন, সদস্য শাহাদাত মল্লিক, মজিবর রহমান, কামাল খান, বসির মল্লিক, রিপন হাওলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পৌর যুবদলের সদস্য সচিব তোফাজ্জেল হোসেন মনির তার বক্তব্যে বলেন, জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠার পর থেকেই গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামী দিনে গণতান্ত্রিক আন্দোলনে যুবদল আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে তারা দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

আলোচনা শেষে দেশের কল্যাণ ও দলের সাফল্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। এতে পৌরসভার ৯ টি ওয়ার্ডের যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd