• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
‎ববিতে দর্শন বিভাগ কর্তৃক ‘একাডেমিক নাগরিকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বাবুগঞ্জে জমি বিরোধে হাতুড়ি পেটা করে পিতা-পুত্র হাসপাতালে পাঠালেন সন্ত্রাসী সাব্বির ‎ববিতে ঝালকাঠি জেলা ছাত্র কল্যাণ সমিতির  নেতৃত্বে নাহিদ – শিফাত গলাচিপায় ছাত্রদলে স্বজনপ্রীতির অভিযোগ,অবহেলিত তৃণমূল নেতা-কর্মীরা বরিশালে ডিস ব্যবসা দখলকে কেন্দ্র করে ছাত্রদল নেতার বিরুদ্ধে অপহরণ ও মারধরের অভিযোগ হানাদার মুক্ত দিবসে ববিতে মোমবাতি প্রজ্জ্বলন ‎সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ববি শিক্ষার্থী বিশ্বজিৎ অসহায় পরিবারের মানবিক সহায়তার আকুতি ‎বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েতের স্থগিতাদেশ প্রত্যাহার বরিশাল -০৬ (বাকেরগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুলেছেন বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন সানু, একের পর এক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে মিছিল ববি ক্যাম্পাসে,নেপথ্যে কে!

বরিশালে ডিস ব্যবসা দখলকে কেন্দ্র করে ছাত্রদল নেতার বিরুদ্ধে অপহরণ ও মারধরের অভিযোগ

Reporter Name / ১০৭ Time View
Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

‎বরিশাল প্রতিনিধি:

‎বরিশাল নগরীতে ডিস ও ইন্টারনেট ব্যবসা দখলকে কেন্দ্র করে এক কিশোরকে অপহরণ করে আটকে রাখা এবং তার মা ও মামাকে মারধরের অভিযোগ উঠেছে।

‎জানা যায় গত ১৪ ফেব্রুয়ারি  আনুমানিক বিকাল ৩টার দিকে বরিশাল সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের রূপাতলি (লালা/দিঘীর পাড়) এলাকায়।

‎ভুক্তভোগীদের অভিযোগ সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রাব্বি দিপু, তার ভাই বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক (দাবিকৃত) এ্যাডভোকেট গোলাম মর্তূজা তপু, এবং অজ্ঞাতনামা আরও ৮-১৫ জন মিলে রিদয় হোসেন (১৫)-কে ঘর থেকে জোরপূর্বক তুলে নিয়ে যান।

তাকে সাগরদী হামিদ খান সড়কে অভিযুক্তদের নিজ বাসায় আটকে রাখা হয়।

খবর পেয়ে তার মা খাদিজা বেগম সেখানে গেলে তাকেও আটক করে রাখা হয় এবং রিদয় ও খাদিজা দু’জনকেই বেধড়ক মারধর করা হয়। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে।

কিন্তু পুলিশ চলে যাওয়ার পর আবার খাদিজা বেগমের বড় ভাই রুবেল হাওলাদার (৩৩)-কে অভিযুক্তরা আটক করে মারধর করে। পুনরায় পুলিশ এসে তাকেও উদ্ধার করে।

‎খাদিজা বেগম জানান, তার ভাই রুম্মান দীর্ঘদিন ধরে ওই এলাকায় ডিস ও ইন্টারনেট ব্যবসা পরিচালনা করে আসছিলেন। নির্বাচনের পরদিন দিপু এককভাবে ওই সংযোগ দখলের চেষ্টা করলে বিরোধের সূত্রপাত হয়।

‎ভুক্তভোগীদের দাবি, ঘটনার সময় অভিযুক্ত দিপু ও তপু থানায় অবস্থান করছিলেন। প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

‎স্থানীয়রা জানান, এলাকায় দীর্ঘদিন ধরেই ডিস ব্যবসা নিয়ে বিরোধ চলছিল। ওই ব্যবসা দখলকে কেন্দ্র করেই এই অপহরণ ও হামলার ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

‎ভুক্তভোগীরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

উল্লেখ্য: ভুক্তভোগীদের দাবি থানায় গিয়ে ও ন্যায়বিচার পাননি বরং ভুক্তভোগী পরিবারের উপর মিথ্যা মামলা দায়ের করেছে দূর্বৃত্তরা।


আপনার মতামত লিখুন :

One response to “বরিশালে ডিস ব্যবসা দখলকে কেন্দ্র করে ছাত্রদল নেতার বিরুদ্ধে অপহরণ ও মারধরের অভিযোগ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd