• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
‎ববিতে দর্শন বিভাগ কর্তৃক ‘একাডেমিক নাগরিকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বাবুগঞ্জে জমি বিরোধে হাতুড়ি পেটা করে পিতা-পুত্র হাসপাতালে পাঠালেন সন্ত্রাসী সাব্বির ‎ববিতে ঝালকাঠি জেলা ছাত্র কল্যাণ সমিতির  নেতৃত্বে নাহিদ – শিফাত গলাচিপায় ছাত্রদলে স্বজনপ্রীতির অভিযোগ,অবহেলিত তৃণমূল নেতা-কর্মীরা বরিশালে ডিস ব্যবসা দখলকে কেন্দ্র করে ছাত্রদল নেতার বিরুদ্ধে অপহরণ ও মারধরের অভিযোগ হানাদার মুক্ত দিবসে ববিতে মোমবাতি প্রজ্জ্বলন ‎সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ববি শিক্ষার্থী বিশ্বজিৎ অসহায় পরিবারের মানবিক সহায়তার আকুতি ‎বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েতের স্থগিতাদেশ প্রত্যাহার বরিশাল -০৬ (বাকেরগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুলেছেন বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন সানু, একের পর এক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে মিছিল ববি ক্যাম্পাসে,নেপথ্যে কে!

উজিরপুরের সাতলায় জামায়াতের কর্মী ও সহযোগী সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদন / ৮২৮ Time View
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদন:::বরিশাল জেলার উজিরপুর উপজেলাধীন সাতলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কর্মী ও সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় রাজাপুর বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, বরিশাল জেলার নায়েবে আমির ও বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের জামায়াত মনোনীত প্রার্থী জননেতা আলহাজ্ব মাস্টার আব্দুল মান্নান।

জামায়াতের সাতলা ইউনিয়নের সেক্রেটারি মোঃ আব্দুল কাদির জিব্রানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতলা ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক সৈয়দ আহমেদ খান এবং উজিরপুর উপজেলা জামায়াতের আমির আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল খালেক।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বিগত সরকারের নানাবিধ জুলুম, অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন সহ্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নেতা-কর্মীরা বাংলাদেশে আল্লাহর আইন প্রতিষ্ঠায় নির্ভিকভাবে কাজ করে গেছে। সরকারের পতনের পর থেকে ন্যায়, নিষ্ঠা ও সততার সাথে তারা নিরলসভাবে কাজ করে দেশের মানুষের আস্থা অর্জন করেছে। আশা করি, আগামী নির্বাচনে আল্লাহর আইন প্রতিষ্ঠা, জনসাধারণের জীবনমান উন্নয়ন এবং সুখী-সমৃদ্ধ, ইনসাফভিত্তিক ও উন্নত বাংলাদেশ গড়তে দেশের মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাশে থাকবে এবং দাড়িপাল্লা মার্কায় ভোট দেবে।”

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাতলা ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মোঃ মাহবুবুর রহমান, মোঃ আব্দুর রব বালি, মোঃ ফোরকান শেখ, মোঃ আল-আমিন বাহাদুর, মোঃ বজলুর রহমান, মোঃ জাকির হোসেন খন্দকার, মোঃ আব্দুর রাজ্জাক আকন, হাফেজ মাওলানা গোলাম রাব্বি ও মোঃ নিয়াজ মাখদুম।

এছাড়াও বিভিন্ন ওয়ার্ড থেকে জামায়াতের কর্মী ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকার্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd