নিজস্ব প্রতিবেদন::: বি এম কলেজ মানেই বরিশাল এর ছাত্র রাজনীতির এক কারখানা। তাই বি এম কলেজ এর নির্বাচন নিয়ে আলোচনার ঝড়। কে কার থেকে এগিয়ে। বাকসু নিয়ে ক্যাম্পাসে আলোচনায় ছাত্রঅধিকার পরিষদ, ইসলামি ছাত্রশিবির, ইসলামি ছাত্র আন্দোলন, বাকসাস সহ বেশ কয়েকটি সংগঠন। কিন্তুু ক্যাম্পাস এ গুটিকয়েক নেতা থাকলেও কর্মী বা সাধারণ ছাত্রদের থেকে দুরে ছাত্রদল। তাই বাকসু চাচ্ছে না তারা।সাধারণ শিক্ষার্থীদের মতানত ক্যাম্পাস এ ছাত্রদল ঘোরাফেরা, মিটিং মিছিল করে বহিরাগতদের নিয়ে।এতে সাধারণ শিক্ষার্থীরা থাকে অনেকটাই আতঙ্কে। সব কিছু মিলিয়ে ছাত্রদল হাটবে কিনা নির্বাচন এর দিকে তা নিয়েও বড়ো সন্দেহ আছে। তবে বরিশাল এর অন্যন্য সংগঠন এর চেয়ে অনেকটাই এগিয়ে বাংলাদেশ ছাত্রঅধিকার পরিষদ বি এম কলেজ শাখা।ছাত্রনেতা কে এম মাইনুল হক,তৌসিফ সাব্বির, মাসুদুর রহমান,মিরাজ খান তুষার ও সাইফুল সহ কয়েকজন হেভিওয়েট নেতাও রয়েছে তাদের।এ বিষয়ে কে এম মাইনুল বলে বি এম কলেজ ছাত্রসংসদ নির্বাচন এ বাংলাদেশ ছাত্রঅধিকার পরিষদ এর কাজ থাকবে সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ের লক্ষ্যে লড়াই করা।জুলাই আন্দোলন এ বি এম কলেজ এর সাধারণ শিক্ষার্থীরা আনাদের যেরকম অনুপ্রেরণা জুগিয়েছে ঠিক সেভাবেই বাকসুতে তারা আমাদের এগিয়ে রাখবে।আমরা বাকসুতে জয়ী হব কিনা সেটা সম্পূর্ণ সাধারণ শিক্ষার্থীদের উপর নির্ভর করে।তবে আমরা সাধারণ শিক্ষার্থীদের বন্ধু ছিলাম আছি থাকব।