• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
‎ববিতে দর্শন বিভাগ কর্তৃক ‘একাডেমিক নাগরিকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বাবুগঞ্জে জমি বিরোধে হাতুড়ি পেটা করে পিতা-পুত্র হাসপাতালে পাঠালেন সন্ত্রাসী সাব্বির ‎ববিতে ঝালকাঠি জেলা ছাত্র কল্যাণ সমিতির  নেতৃত্বে নাহিদ – শিফাত গলাচিপায় ছাত্রদলে স্বজনপ্রীতির অভিযোগ,অবহেলিত তৃণমূল নেতা-কর্মীরা বরিশালে ডিস ব্যবসা দখলকে কেন্দ্র করে ছাত্রদল নেতার বিরুদ্ধে অপহরণ ও মারধরের অভিযোগ হানাদার মুক্ত দিবসে ববিতে মোমবাতি প্রজ্জ্বলন ‎সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ববি শিক্ষার্থী বিশ্বজিৎ অসহায় পরিবারের মানবিক সহায়তার আকুতি ‎বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েতের স্থগিতাদেশ প্রত্যাহার বরিশাল -০৬ (বাকেরগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুলেছেন বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন সানু, একের পর এক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে মিছিল ববি ক্যাম্পাসে,নেপথ্যে কে!

পপুলারের স্যালাইনে শ্যাওলা,সংকটে ববি শিক্ষার্থীর জীবন

Reporter Name / ৬২২ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

‎স্টাফ রিপোর্টার:

‎বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী রেদোয়ান গুরুতর অসুস্থ হয়েছেন, অভিযোগ উঠেছে পপুলার ফার্মাসিউটিক্যালসের ময়লা যুক্ত স্যালাইন নিয়ে গুরুতর অসুস্থ হয়েছেন যা শিক্ষার্থীর জীবন ও জনস্বাস্থ্যের জন্য গভীর উদ্বেগ তৈরি করেছে।

‎জানা যায় গত ১৮ ই অক্টোবর রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের  ২০২০-২১ শিক্ষাবর্ষের গনিত বিভাগের শিক্ষার্থী রেদোয়ানের এপেন্ডিক্স ব্লাস্ট হয়ে গেলে তাকে দ্রুত শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জরুরি সার্জারি শেষে সার্জারি ইউনিটে স্যালাইন দেওয়া হয়। তবে স্যালাইনের সাপ্লাই না থাকায় স্বজনরা মেডিকেলের সামনে একটি ফার্মেসি থেকে স্যালাইন ক্রয় করে।

স্বজনদের অভিযোগ, স্যালাইন চালানোর কিছুক্ষণ পরই রেদোয়ানের শারীরিক অবস্থার অবনতি ঘটে। খেয়াল করলে দেখা যায়, স্যালাইনের ভেতর ময়লা ও সাদা পলিথিনের মতো পদার্থ ভাসছে যা স্বাভাবিক নয়।এ বিষয়ে ফার্মেসিতে জানালে তারা ভুল স্বীকার করে ‘ভুল হয়েছে, স্যরি’ বলে দায় এড়িয়ে যায়।

‎পরে শিক্ষার্থীরা ফার্মেসি কর্তৃপক্ষ কাছে ময়লা যুক্ত  স্যালাইন  রাখার কারন খুজতে গিয়ে  জানতে পারে  স্যালাইনটি পপুলার ফার্মাসিউটিক্যাল কম্পানির পন্য। পরে পপুলার ফার্মাসিউটিক্যালের দায়িত্বে থাকা কর্মকর্তা যোগাযোগ করলে তারা বললেন “এমন হতেই পারে”

‎এ ঘটনায় জনমনে প্রশ্ন উঠেছে পপুলারের ফার্মাসিউটিক্যাল কম্পানির মতো একটি বড় ও সংবেদনশীল প্রতিষ্ঠান কীভাবে এমন ত্রুটিপূর্ণ স্যালাইন সরবরাহ করতে পারে।

রোগীর সহপাঠীরা জানান, “স্যালাইনে এমন ময়লা থাকা অকল্পনীয়। এটি সাধারণ ভুল নয় একজন রোগীর জীবনের সঙ্গে খেলা।”এটি কোনো ‘স্যরি’ বলার বিষয় নয়; বরং এটি জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি। আমরা এর যথাযথ আইনি বিচার চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd