• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
‎ববিতে দর্শন বিভাগ কর্তৃক ‘একাডেমিক নাগরিকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বাবুগঞ্জে জমি বিরোধে হাতুড়ি পেটা করে পিতা-পুত্র হাসপাতালে পাঠালেন সন্ত্রাসী সাব্বির ‎ববিতে ঝালকাঠি জেলা ছাত্র কল্যাণ সমিতির  নেতৃত্বে নাহিদ – শিফাত গলাচিপায় ছাত্রদলে স্বজনপ্রীতির অভিযোগ,অবহেলিত তৃণমূল নেতা-কর্মীরা বরিশালে ডিস ব্যবসা দখলকে কেন্দ্র করে ছাত্রদল নেতার বিরুদ্ধে অপহরণ ও মারধরের অভিযোগ হানাদার মুক্ত দিবসে ববিতে মোমবাতি প্রজ্জ্বলন ‎সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ববি শিক্ষার্থী বিশ্বজিৎ অসহায় পরিবারের মানবিক সহায়তার আকুতি ‎বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েতের স্থগিতাদেশ প্রত্যাহার বরিশাল -০৬ (বাকেরগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুলেছেন বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন সানু, একের পর এক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে মিছিল ববি ক্যাম্পাসে,নেপথ্যে কে!

ত্রিপুরায় ৩০০ কেজি হাড়িভাঙা আম উপহার পাঠালেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদন / ৭৭৬ Time View
Update : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রতিনিধির কাছে উপহারের আমগুলো হস্তান্তর করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে একটি কভার্ড ভ্যানে করে ৬০টি কার্টনে ৩০০ কেজি আম পাঠানো হয়েছে।

 

ভারতের ত্রিপুরা রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য উপহার হিসেবে হাড়িভাঙা আম পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস।

বৃহস্পতিবার বিকাল সোয়া ৫টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে একটি কভার্ড ভ্যানে করে ৬০টি কার্টনে ৩০০ কেজি আম আগরতলা হাইকমিশনে পাঠানো হয় বলে জানিয়েছেন আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কার্গো ওয়ার্ল্ড লজিস্টিকস নামে একটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে প্রধান উপদেষ্টার উপহার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়।

প্রতিবছর ত্রিপুরার রাজ্য সরকার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য উপহারসামগ্রী পাঠায় বাংলাদেশ সরকার। বিপরীতে সরকারের জন্যও উপহার হিসেবে আসে ত্রিপুরার বিখ্যাত রসালো কুইন জাতের আনারস।

রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় সব ফি ও আদায়যোগ্য কর মওকুফ করে আমগুলো ছাড়া হয়েছে।

প্রতিবছর দুর্গাপূজায় ভারতীয়দের জন্য উপহার হিসেবে সীমিত সময়ের জন্য ইলিশ মাছ রপ্তানির অনুমোদন

দেয় সরকার।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd