• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
‎ববিতে দর্শন বিভাগ কর্তৃক ‘একাডেমিক নাগরিকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বাবুগঞ্জে জমি বিরোধে হাতুড়ি পেটা করে পিতা-পুত্র হাসপাতালে পাঠালেন সন্ত্রাসী সাব্বির ‎ববিতে ঝালকাঠি জেলা ছাত্র কল্যাণ সমিতির  নেতৃত্বে নাহিদ – শিফাত গলাচিপায় ছাত্রদলে স্বজনপ্রীতির অভিযোগ,অবহেলিত তৃণমূল নেতা-কর্মীরা বরিশালে ডিস ব্যবসা দখলকে কেন্দ্র করে ছাত্রদল নেতার বিরুদ্ধে অপহরণ ও মারধরের অভিযোগ হানাদার মুক্ত দিবসে ববিতে মোমবাতি প্রজ্জ্বলন ‎সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ববি শিক্ষার্থী বিশ্বজিৎ অসহায় পরিবারের মানবিক সহায়তার আকুতি ‎বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েতের স্থগিতাদেশ প্রত্যাহার বরিশাল -০৬ (বাকেরগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুলেছেন বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন সানু, একের পর এক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে মিছিল ববি ক্যাম্পাসে,নেপথ্যে কে!

জামায়াত ক্ষমতায় আসলে মালিক নয় সেবক হবে: আমির

নিজস্ব প্রতিবেদন / ১৯৬ Time View
Update : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহর ইচ্ছা ও জনগণের ভালোবাসায় বাংলাদেশে মানুষের যদি জামায়াতে ইসলামীকে সেবা করার সুযোগ পায়— তাহলে মালিক হবে না, সেবক হবে ইনশাআল্লাহ। আজ শনিবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত জাতীয় সমাবেশে তিনি এ কথা বলেন তিনি।

এর আগে সমাবেশে সভাপতির বক্তব্য দিতে গিয়ে পড়ে যান ডা. শফিকুর রহমান। এ সময় উঠে দাঁড়িয়ে ফের বক্তব্য দিতে গেলে দ্বিতীয়বারও পড়ে যান তিনি। পরে স্টেজে বসে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির।

স্টেজে বসে জামায়াতে ইসলামীর আমির বলেন, আগামীতে যারা জামায়াতে ইসলামী থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে সরকার গঠন করেন তাহলে কোনো এমপি ও মন্ত্রী সরকারি প্লট গ্রহণ করবেন না, ট্যাক্সবিহীন কোনো গাড়িতে চড়বেন না, নিজের হাতে টাকা চালাচালি করবেন না, নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন তাহলে কাজ শেষ হওয়ার সাথে সাথে দেশের ১৮ কোটি মানুষের সামনে প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবেন।

তিনি আরও বলেন, চাঁদা আমরা নেবো, দুর্নীতি আমরা করবো না। চাঁদা আমরা নিতে দেবো না, দুর্নীতি আমরা সহ্য করবো না। এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই।

ডা. শফিকুর রহমান বলেন, আমি এখানে জামায়াতের আমির হিসেবে কথা বলতে আসিনি। কারো পক্ষ হয়ে কথা বলতে আসিনি। আমি ১৮ কোটি মানুষের হয়ে কথা বলতে এসেছি। কিন্তু শরীর আমাকে সহযোগিতা করেনি। এটাও আল্লাহর ইচ্ছা- আমি এখন কথা বলতে পারছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd