• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
‎ববিতে দর্শন বিভাগ কর্তৃক ‘একাডেমিক নাগরিকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বাবুগঞ্জে জমি বিরোধে হাতুড়ি পেটা করে পিতা-পুত্র হাসপাতালে পাঠালেন সন্ত্রাসী সাব্বির ‎ববিতে ঝালকাঠি জেলা ছাত্র কল্যাণ সমিতির  নেতৃত্বে নাহিদ – শিফাত গলাচিপায় ছাত্রদলে স্বজনপ্রীতির অভিযোগ,অবহেলিত তৃণমূল নেতা-কর্মীরা বরিশালে ডিস ব্যবসা দখলকে কেন্দ্র করে ছাত্রদল নেতার বিরুদ্ধে অপহরণ ও মারধরের অভিযোগ হানাদার মুক্ত দিবসে ববিতে মোমবাতি প্রজ্জ্বলন ‎সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ববি শিক্ষার্থী বিশ্বজিৎ অসহায় পরিবারের মানবিক সহায়তার আকুতি ‎বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েতের স্থগিতাদেশ প্রত্যাহার বরিশাল -০৬ (বাকেরগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুলেছেন বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন সানু, একের পর এক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে মিছিল ববি ক্যাম্পাসে,নেপথ্যে কে!

পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই, এসআই প্রত্যাহার

অফিস ডেক্স / ২৩৮ Time View
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

কক্সবাজারের চকরিয়া থানায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৭ জুলাই) রাতে উপজেলার মালুমঘাট স্টেশনে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সঞ্জীব পালের নেতৃত্বে পুলিশের একটি দল ওয়ারেন্টভুক্ত আসামি সাজ্জাদকে গ্রেপ্তার করে। পরে অটোরিকশাযোগে আনার সময় তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি সাজ্জাদকে ছিনিয়ে নেয়।

আসামি সাজ্জাদ হোসেন ডুলাহাজারা ইউনিয়নের দক্ষিণ পাহাড়ের স্থানীয় বাসিন্দা। তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্রসহ সর্বমোট চারটি মামলা রয়েছে। আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় সোমবার রাতেই এসআই সঞ্জীব পালকে প্রত্যাহার করে কক্সবাজার জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, পুলিশের ওপর হামলা চালিয়ে পালিয়ে যাওয়া সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্রসহ চারটি মামলা রয়েছে। তার রিরুদ্ধে একটি মামলায় ওয়ারেন্টও রয়েছে।

এ ঘটনায় এসআই সঞ্জীব পাল বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে আরও চার-পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন। এ ছাড়া আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় এসআই সঞ্জীব পালকে প্রত্যাহার করে কক্সবাজার জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd