• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
‎ববিতে দর্শন বিভাগ কর্তৃক ‘একাডেমিক নাগরিকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বাবুগঞ্জে জমি বিরোধে হাতুড়ি পেটা করে পিতা-পুত্র হাসপাতালে পাঠালেন সন্ত্রাসী সাব্বির ‎ববিতে ঝালকাঠি জেলা ছাত্র কল্যাণ সমিতির  নেতৃত্বে নাহিদ – শিফাত গলাচিপায় ছাত্রদলে স্বজনপ্রীতির অভিযোগ,অবহেলিত তৃণমূল নেতা-কর্মীরা বরিশালে ডিস ব্যবসা দখলকে কেন্দ্র করে ছাত্রদল নেতার বিরুদ্ধে অপহরণ ও মারধরের অভিযোগ হানাদার মুক্ত দিবসে ববিতে মোমবাতি প্রজ্জ্বলন ‎সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ববি শিক্ষার্থী বিশ্বজিৎ অসহায় পরিবারের মানবিক সহায়তার আকুতি ‎বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েতের স্থগিতাদেশ প্রত্যাহার বরিশাল -০৬ (বাকেরগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুলেছেন বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন সানু, একের পর এক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে মিছিল ববি ক্যাম্পাসে,নেপথ্যে কে!

মার্চ টু জাতীয় পার্টি অফিস। বুলডোজার মিছিল আগামীকাল।

নিজস্ব প্রতিবেদন / ৫৩৫ Time View
Update : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

এ ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘মার্চ টু জাতীয় পার্টি অফিস’ কর্মসূচি ঘোষণা করেছে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স। শুক্রবার রাতেই সংগঠনটির অফিশিয়াল পেজে দেওয়া পোস্টে সংক্ষিপ্তভাবে লেখা হয়— ‘মার্চ টু জাতীয় পার্টি অফিস।’

এর আগে রাজধানীতে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন দলটির সভাপতি নুরুল হক নুর। পরে রক্তাক্ত অবস্থায় তাকে সহকর্মীরা দ্রুত হাসপাতালে নিয়ে যান।

ঘটনার পরপরই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাকরাইলে সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

সংঘর্ষের পর গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা দাবি করেন, জাতীয় পার্টি গণহত্যার অপরাধে অভিযুক্ত। তারা বলেন, ‘জাতীয় পার্টিকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে এবং গণহত্যার দায়ে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। যদি বিচার না করা হয়, তাহলে ছাত্র, শ্রমিক ও জনতা তাদের বিচার করবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd