• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
‎ববিতে দর্শন বিভাগ কর্তৃক ‘একাডেমিক নাগরিকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বাবুগঞ্জে জমি বিরোধে হাতুড়ি পেটা করে পিতা-পুত্র হাসপাতালে পাঠালেন সন্ত্রাসী সাব্বির ‎ববিতে ঝালকাঠি জেলা ছাত্র কল্যাণ সমিতির  নেতৃত্বে নাহিদ – শিফাত গলাচিপায় ছাত্রদলে স্বজনপ্রীতির অভিযোগ,অবহেলিত তৃণমূল নেতা-কর্মীরা বরিশালে ডিস ব্যবসা দখলকে কেন্দ্র করে ছাত্রদল নেতার বিরুদ্ধে অপহরণ ও মারধরের অভিযোগ হানাদার মুক্ত দিবসে ববিতে মোমবাতি প্রজ্জ্বলন ‎সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ববি শিক্ষার্থী বিশ্বজিৎ অসহায় পরিবারের মানবিক সহায়তার আকুতি ‎বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েতের স্থগিতাদেশ প্রত্যাহার বরিশাল -০৬ (বাকেরগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুলেছেন বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন সানু, একের পর এক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে মিছিল ববি ক্যাম্পাসে,নেপথ্যে কে!

গৌরনদীতে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎

সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল): / ১৮৮ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল):

‎বর্তমান সময়ে দেশের সামাজিক অবক্ষয়ের অন্যতম প্রধান তিনটি সমস্যা—মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং। এই তিনটি সামাজিক ব্যাধির বিরুদ্ধে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত ভূমিকা নিশ্চিত করতে বরিশালের গৌরনদীতে অনুষ্ঠিত হয়েছে এক সচেতনতামূলক মতবিনিময় সভা।

‎সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টায় গৌরনদী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ সভার আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।

‎সভাটি শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলের শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে মতবিনিময় সভার সূচনা হয়।

‎অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় দেশাত্মবোধক সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনা অতিথিদের মন জয় করে নেয়। সুশৃঙ্খল পরিবেশ ও শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ পুরো অনুষ্ঠানটিকে করে তোলে অর্থবহ ও ব্যতিক্রম।

‎মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরী।

‎তিনি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষা করতে হলে আজ থেকেই মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সচেতন হতে হবে। অভিবাভক, শিক্ষক, জনপ্রতিনিধি এবং প্রশাসনকে একসাথে কাজ করতে হবে।”

‎সভায় সভাপতিত্ত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অলি উল্লাহ। তিনি বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের গণ্ডিতে আবদ্ধ রাখা যাবে না। সমাজের নানা বাস্তব সমস্যা সম্পর্কেও তাদের সচেতন করতে হবে।”

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, পৌর নাগরিক কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক খন্দকার মনিরুজ্জামান মনির।

‎তারা সবাই বক্তব্যে সমাজের ভয়াবহ সমস্যা হিসেবে মাদক, বাল্য বিবাহ ও ইভটিজিংয়ের চিত্র তুলে ধরেন এবং এসব রোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকার আহ্বান জানান।

‎সভায় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শহিদুল ইসলাম, শক্তি বিশ্বাস, জিয়াউর রহমান, আক্তারুজ্জামান সুমন, নিগার সুলতানা, মাসুমা পারভিন প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মো. বাদশা।

‎এছাড়াও অভিভাবক, ছাত্র-ছাত্রী ও গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন এ সচেতনতামূলক আয়োজনে।

‎আলোচনা সভার মাধ্যমে স্পষ্ট হয় যে, সমাজের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে হলে শুধু আইন প্রয়োগ নয়, প্রয়োজন ঘরে ঘরে সচেতনতা গড়ে তোলা। এ ধরনের উদ্যোগ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সামাজিক নেতৃত্বে পরিণত করতে পারে, যা একটি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd