কে এম মাইনুল হক,বরিশাল সদর (বরিশাল)
বিস্তারিত :-বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়ন এর আলোচিত গজনীর দিঘিতে আজ সম্ভাব্য ১২ টার সাইফুল মৃধা(৪০) এর ছেলে মুমিন(৮) খেলাধুলা করার সময় বাড়ির পাশে গজনীর দিঘিতে যায়।সেখান থেকে দুর্ঘটনাবসত শিশুটি দীঘির গভীর পানিতে হাবুডুবু খেতে খেতে একসময় নিস্তব্ধ হয়েযায়।
বেলা ১ টা ৩০ এর দিকে এলাকার কিছু লোক শিশুটিকে দেখতে পেয়ে দিঘি থেকে উদ্ধার করে উপরে নিয়ে এসে চেষ্টা করে পেট থেকে পানি বের করার।
কিন্তুু শত চেষ্টার পরেও বাচানো গেল না শিশুটিকে। তার নিথর দেহ থেকে প্রান চলে যায় তাকে উদ্ধার করার আগেই।এ বিষয়ে সাইম মৃধা(২৫) শিশুটির চাচা জানান বেলা ১ টা ৩০ এর দিকে তারা পুরোপুরি নিশ্চিত হয় শিশুটি পৃথিবীর মায়া ত্যাগ করেছেন।
এ ঘটনায় পুরো এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পরিবার এর মানুষের পাশাপাশি এলাকার মানুষের জন্য ও এক শোক বিরাজ করছে।
প্রতিটি পরিবার হোক সচেতন, আর ঝড়ে না যাক নিস্পাপ নিথর দেহ।