• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
‎ববিতে দর্শন বিভাগ কর্তৃক ‘একাডেমিক নাগরিকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বাবুগঞ্জে জমি বিরোধে হাতুড়ি পেটা করে পিতা-পুত্র হাসপাতালে পাঠালেন সন্ত্রাসী সাব্বির ‎ববিতে ঝালকাঠি জেলা ছাত্র কল্যাণ সমিতির  নেতৃত্বে নাহিদ – শিফাত গলাচিপায় ছাত্রদলে স্বজনপ্রীতির অভিযোগ,অবহেলিত তৃণমূল নেতা-কর্মীরা বরিশালে ডিস ব্যবসা দখলকে কেন্দ্র করে ছাত্রদল নেতার বিরুদ্ধে অপহরণ ও মারধরের অভিযোগ হানাদার মুক্ত দিবসে ববিতে মোমবাতি প্রজ্জ্বলন ‎সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ববি শিক্ষার্থী বিশ্বজিৎ অসহায় পরিবারের মানবিক সহায়তার আকুতি ‎বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েতের স্থগিতাদেশ প্রত্যাহার বরিশাল -০৬ (বাকেরগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুলেছেন বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন সানু, একের পর এক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে মিছিল ববি ক্যাম্পাসে,নেপথ্যে কে!

বরিশাল নগরে জনপদ কয়কদিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত, ক্রেতা শুন্য ব্যবসা প্রতিষ্ঠান

প্রকাশক সম্পাদক 🎬 খান সাইফুল / ৮৮৭ Time View
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

টানা বৃষ্টিতে বরিশাল নগরের বাসিন্দাদের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। লাগাতার এই ভারী বর্ষণের ফলে বেশী অসুবিধায় পড়েছে দৈনন্দিন দিনমজুর ও খেটে খাওয়া দরিদ্র পরিবারের লোকজন। বর্ষায় তাদের আয় রোজগার একেবারে শূন্যের কোঠায় নেমে এসেছে, নেই কোন কাজকর্ম।

 

রাস্তায় কমে গেছে ছোট ছোট যানবাহন। পেটের তাগিদে অনেক অটোচালক, ইজিবাইক চালক রাস্তায় বের হলেও যাত্রী সংখ্যা ছিল একেবারে নগণ্য। কখনও রিমঝিম, আবার কখনো আকাশ ফেটে অঝোর ধারায় পড়ছে আষাঢ়ের বৃষ্টি।

 

বৃষ্টির কারণে দিনের প্রথমভাগে বেশি বিড়ম্বনায় পড়তে হচ্ছে অফিস গামী লোকজন ও স্কুল কলেজগামী ছাত্র – ছাত্রীরা। নগরের প্রত্যন্ত এলাকা সরেজমিনে দেখা যায়, নীচু এলাকা অতিরিক্ত বর্ষা এবং জোয়ারের পানিতে তলিয়ে রয়েছে। অনেক নিচু এলাকার মানুষজন ঘরবন্দি হয়ে রয়েছে।

 

তলিয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মাঠ। বিদ্যালয় গুলোতে কমছে ছাত্র -ছাত্রীদের উপস্থিতি। অফিস পাড়ায় কমেছে সেবা গৃহীতার সংখ্যা। একান্ত জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষজন ঘর থেকে বের হচ্ছেনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd