• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
‎ববিতে দর্শন বিভাগ কর্তৃক ‘একাডেমিক নাগরিকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বাবুগঞ্জে জমি বিরোধে হাতুড়ি পেটা করে পিতা-পুত্র হাসপাতালে পাঠালেন সন্ত্রাসী সাব্বির ‎ববিতে ঝালকাঠি জেলা ছাত্র কল্যাণ সমিতির  নেতৃত্বে নাহিদ – শিফাত গলাচিপায় ছাত্রদলে স্বজনপ্রীতির অভিযোগ,অবহেলিত তৃণমূল নেতা-কর্মীরা বরিশালে ডিস ব্যবসা দখলকে কেন্দ্র করে ছাত্রদল নেতার বিরুদ্ধে অপহরণ ও মারধরের অভিযোগ হানাদার মুক্ত দিবসে ববিতে মোমবাতি প্রজ্জ্বলন ‎সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ববি শিক্ষার্থী বিশ্বজিৎ অসহায় পরিবারের মানবিক সহায়তার আকুতি ‎বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েতের স্থগিতাদেশ প্রত্যাহার বরিশাল -০৬ (বাকেরগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুলেছেন বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন সানু, একের পর এক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে মিছিল ববি ক্যাম্পাসে,নেপথ্যে কে!

গৌরনদীর দুই এলাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় চরম দুর্ভোগে এলাকাবাসী—দ্রুত পদক্ষেপ চায় স্থানীয়রা

সোলায়মান তুহিন 🎬 প্রতিনিধি গৌরনদী বরিশাল: / ২১৯ Time View
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

সোলায়মান তুহিন (গৌরনদী) বরিশাল:

‎বরিশালের গৌরনদী উপজেলার গৌরনদী পৌরসভা ও চাঁদশী ইউনিয়নের অন্তত দুইটি এলাকায় দীর্ঘদিন ধরে বৃষ্টির পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন শত শত পরিবার। পৌর সভার ৪ নং ওয়ার্ড দক্ষিণ পালরদী (পশ্চিম পাড়া) ও চাঁদশী ইউনিয়নের দক্ষিণ গোবর্ধন ও নরসিংহলপট্টি গ্রামের বাসিন্দারা একাধিকবার প্রশাসনের কাছে আবেদন করলেও আজও সমস্যার স্থায়ী সমাধান হয়নি।পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ জামাল হাওলাদারের নেতৃত্বে এলাকাবাসী এক আবেদনপত্রে জানান, অল্প বৃষ্টিতেই এলাকায় হাঁটু পানিতে জলাবদ্ধতা তৈরি হয়, যা বসতবাড়ি পর্যন্ত ঢুকে পড়ে। শিশু, বৃদ্ধ ও ছাত্রছাত্রীদের চলাচলে চরম দুর্ভোগ দেখা দেয়। পানিবাহিত রোগেও আক্রান্ত হচ্ছেন অনেকে। পূর্বে একাধিকবার আবেদন করেও কোনো ফল না পাওয়ায় তারা আবারো উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে লিখিত আবেদন করেছেন।অন্যদিকে, চাঁদশী ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবর্ধন ও নরসিংহলপট্টি গ্রামের শতাধিক পরিবার প্রায় নয় মাস ধরে পানিবন্দী অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন বলে অভিযোগ উঠেছে। তারা অভিযোগ করেন, প্রাকৃতিক খাল দখল করে ঘরবাড়ি নির্মাণ করায় পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ হয়ে গেছে। ফলে বর্ষাকালে বাড়িঘর, রান্নাঘর, স্যানিটেশন ব্যবস্থাসহ সব কিছু পানির নিচে তলিয়ে যায়। শিক্ষার্থী ও নারীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

‎এলাকাবাসীর দাবি, দক্ষিণ নাঠৈ ও নরসিংহলপট্টির পুরনো দুইটি খাল ছিল পানি নিষ্কাশনের প্রধান পথ, যা এখন বাঁধ ও অবৈধ স্থাপনার কারণে বন্ধ। ভুক্তভোগীরা দ্রুত খাল পুনরুদ্ধার ও সংস্কার, অবৈধ বাঁধ ও স্থাপনা উচ্ছেদ, এবং স্থায়ী পানি নিষ্কাশনের জন্য টেকসই প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

‎এলাকাবাসীর অভিযোগ অনুযায়ী, কর্তৃপক্ষের নজরদারি ও পদক্ষেপের অভাবে বছরের পর বছর তারা দুর্ভোগ পোহালেও সমাধান মিলছে না। গৌরনদীর সচেতন মহল ও নাগরিক সমাজ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরী বলেন জলাবদ্ধতার বিষয়ে পৃথক পৃথক অভিযোগ পেয়েছি, বিষয়টি জন গুরুত্বপূর্ণ হাওয়ায় অতিসত্বর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd