• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
‎ববিতে দর্শন বিভাগ কর্তৃক ‘একাডেমিক নাগরিকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বাবুগঞ্জে জমি বিরোধে হাতুড়ি পেটা করে পিতা-পুত্র হাসপাতালে পাঠালেন সন্ত্রাসী সাব্বির ‎ববিতে ঝালকাঠি জেলা ছাত্র কল্যাণ সমিতির  নেতৃত্বে নাহিদ – শিফাত গলাচিপায় ছাত্রদলে স্বজনপ্রীতির অভিযোগ,অবহেলিত তৃণমূল নেতা-কর্মীরা বরিশালে ডিস ব্যবসা দখলকে কেন্দ্র করে ছাত্রদল নেতার বিরুদ্ধে অপহরণ ও মারধরের অভিযোগ হানাদার মুক্ত দিবসে ববিতে মোমবাতি প্রজ্জ্বলন ‎সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ববি শিক্ষার্থী বিশ্বজিৎ অসহায় পরিবারের মানবিক সহায়তার আকুতি ‎বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েতের স্থগিতাদেশ প্রত্যাহার বরিশাল -০৬ (বাকেরগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুলেছেন বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন সানু, একের পর এক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে মিছিল ববি ক্যাম্পাসে,নেপথ্যে কে!

পর্চা জালিয়াতি: দুই দলিল লেখকের কারাদণ্ ‎

সোলাইমান তুহিন 🎬 গৌরনদী প্রতিনিধি, / ২১৯ Time View
Update : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

পর্চা জালিয়াতি: দুই দলিল লেখকের কারাদণ্

‎সোলায়মান তুহিন (গৌরনদী) বরিশাল:

‎পর্চা জালিয়াতির অভিযোগে বরিশালের গৌরনদীতে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে দুই দলিল লেখককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড এবং পাঁচশ’ টাকা করে জরিমানা করা হয়েছে।

‎দণ্ডপ্রাপ্তরা হলেন—গৌরনদী সাব-রেজিস্ট্রি অফিসের তালিকাভুক্ত দলিল লেখক ও মধ্য হোসনাবাদ এলাকার মহসিন উদ্দিনের ছেলে মো. ইমন (৪০) এবং দলিল লেখক ও পিঙ্গলাকাঠী গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মাহমুদ হাসান সজল।

‎উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস সূত্রে জানা গেছে, নলচিড়া ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন তার জমির রেকর্ড সংশোধনের জন্য ভূমি অফিসে আবেদন করেন। আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট মাঠ পর্চাটি ভুয়া প্রমাণিত হওয়ায় ইউপি সদস্যাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি ভুয়া পর্চা তৈরির জন্য দুই দলিল লেখককে দায়ী করে লিখিত অভিযোগ করেন।

‎সাবেক ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন বলেন, জমির রেকর্ড সংশোধনের জন্য দলিল লেখকদের সঙ্গে আলোচনা করি। পরবর্তীতে তারা আমার কাছ থেকে দুই হাজার টাকা নিয়ে পর্চা বানিয়ে দেয়। ওই পর্চা দিয়েই রেকর্ড সংশোধনের আবেদন করা হয়। তবে তারা যে ভুয়া পর্চা বানিয়ে দিয়েছে, তা আমার জানা ছিল না।

‎তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন বলেন, ওই নারীর আবেদনের প্রেক্ষিতে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য অভিযুক্ত দুই দলিল লেখককে আমার অফিসে ডেকে আনা হয়।

‎‎এ সময় তারা সাব-রেজিস্ট্রার এবং দলিল লেখক সমিতির সভাপতির সামনেই ভুয়া পর্চা তৈরির দায় স্বীকার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উভয়কে জেল ও জরিমানা করা হয়েছে।

‎গৌরনদী মডেল থানার নবাগত ওসি মো. তরিকুল ইসলাম বলেন, দণ্ডপ্রাপ্ত দুই দলিল লেখককে ওইদিন বিকেলে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd