• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
‎ববিতে দর্শন বিভাগ কর্তৃক ‘একাডেমিক নাগরিকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বাবুগঞ্জে জমি বিরোধে হাতুড়ি পেটা করে পিতা-পুত্র হাসপাতালে পাঠালেন সন্ত্রাসী সাব্বির ‎ববিতে ঝালকাঠি জেলা ছাত্র কল্যাণ সমিতির  নেতৃত্বে নাহিদ – শিফাত গলাচিপায় ছাত্রদলে স্বজনপ্রীতির অভিযোগ,অবহেলিত তৃণমূল নেতা-কর্মীরা বরিশালে ডিস ব্যবসা দখলকে কেন্দ্র করে ছাত্রদল নেতার বিরুদ্ধে অপহরণ ও মারধরের অভিযোগ হানাদার মুক্ত দিবসে ববিতে মোমবাতি প্রজ্জ্বলন ‎সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ববি শিক্ষার্থী বিশ্বজিৎ অসহায় পরিবারের মানবিক সহায়তার আকুতি ‎বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েতের স্থগিতাদেশ প্রত্যাহার বরিশাল -০৬ (বাকেরগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুলেছেন বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন সানু, একের পর এক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে মিছিল ববি ক্যাম্পাসে,নেপথ্যে কে!

শাপলার পর মোবাইল প্রতীকেও আপত্তি এনসিপির বিরুদ্ধে, ইসিতে আবেদন ‘জনস্বার্থে বাংলাদেশ’র

নিজস্ব প্রতিবেদন / ৫৬৩ Time View
Update : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদন: নির্বাচন কমিশনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মোবাইল ফোন প্রতীক বরাদ্দ চাওয়ায় আপত্তি জানিয়েছে ‘জনস্বার্থে বাংলাদেশ’। সোমবার (১৪ জুলাই) দুপুরে দলটির প্রেসিডেন্ট বাবুল হোসেন এক বিবৃতিতে এই আপত্তি জানান। দলটির সাংগঠনিক সম্পাদক মো. শওকত হাসান নছরু ও মো. মামুন হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইতোমধ্যে এ সংক্রান্ত একটি আবেদনও ইসির সিনিয়র সচিবের কাছে জমা দিয়েছেন।

বাবুল হোসেন বলেন, ‘আমরা নীতিমালা মেনে মোবাইল ফোন প্রতীকের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছি। অথচ আমাদের প্রস্তাবিত প্রতীকটি চেয়েছে এনসিপি। সঙ্গত কারণেই আমাদের এতে আপত্তি আছে। কারণ মোবাইল ফোন প্রতীক নিয়ে আমরা দীর্ঘদিন ধরে প্রচার-প্রচারণা করে আসছি। নির্বাচন কমিশনও এ ব্যাপারে অবগত আছে।

তিনি আরও বলেন, এনসিপিকে নির্বাচনী প্রতীক হিসাবে ‘মোবাইল’ বরাদ্দ দেওয়া কোনভাবেই উচিত হবে না। আশা করি, নির্বাচন কমিশন সমতার ভিত্তিতে জনস্বার্থে বাংলাদেশ পার্টিকেই ‘মোবাইল’ প্রতীক বরাদ্দ দেবেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বাবুল হোসেন লেখেন, কোনো রাজনৈতিক দল যদি নির্বাচন কমিশনে প্রস্তাবিত প্রতীক হিসাবে চিঠি পত্র চালাচালি করে, সে প্রতীক কখনই অন্য রাজনৈতিক দল নিবন্ধনের জন্য চাইতে পারে না।

উল্লেখ্য, গত ২২ জুন দলীয় প্রতীক হিসেবে শাপলা চেয়ে নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন জমা দেয় এনসিপি। বিকল্প প্রতীক হিসেবে চায় মোবাইল ফোন ও কলম। তবে ইসির নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে প্রতীকের তালিকায় শাপলা রাখা হয়নি। আবার মোবাইল ফোন ও কলম চেয়েও অন্য একাধিক দল ইসিতে আবেদন জমা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd