খান সাইফুল:::আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসন থেকে এমপি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ঐতিহাসিক আঠারো নিরাপদ সড়ক আন্দোলন থেকে কিশোর বিদ্রোহ হতে গড়ে উঠা সংগঠন নিরাপদ সড়ক আন্দোলন নিসআ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাঈম আল ইসলাম। 
নাঈম আল ইসলাম বলেন,
“রাজনীতি ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য।”
তিনি জানান, আঠার থেকে চব্বিশের গণঅভ্যুত্থান পর্যন্ত ফ্যাসীবাদের বিরুদ্ধে, অন্যায় জুলুম এর বিরুদ্ধে
লড়াই করেছি একটি ইনসাফভিত্তিক নিরাপদ রাষ্ট্রের জন্য। নিরাপদ সড়কের পাশাপাশি নিরাপদ রাষ্ট্র আমাদের সকলের প্রয়োজন সেই লক্ষ্য দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যমে দেশ ও জনগনের কল্যাণে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
একটি নিরাপদ সমাজ গড়ার লক্ষ্য এবং যুবসমাজের কর্মসংস্থান, সময়োপযোগী শিক্ষা, কৃষক-শ্রমিকের অধিকার, সহজলভ্য স্বাস্থ্যসেবা এবং সততার রাজনীতি প্রতিষ্ঠাই হবে আমার মূল অঙ্গীকার।
নাঈম আল ইসলাম আরও বলেন, “জনগণের অংশগ্রহণে উন্নয়ন হবে, সিদ্ধান্ত হবে জনগণের স্বার্থে। এই পরিবর্তনের যাত্রায় প্রতিটি মানুষই আমার শক্তি।”
তিনি আসন্ন নির্বাচনে সকলের কাছে দোয়ার দরখাস্ত করেছে।