• বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
‎ববিতে দর্শন বিভাগ কর্তৃক ‘একাডেমিক নাগরিকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বাবুগঞ্জে জমি বিরোধে হাতুড়ি পেটা করে পিতা-পুত্র হাসপাতালে পাঠালেন সন্ত্রাসী সাব্বির ‎ববিতে ঝালকাঠি জেলা ছাত্র কল্যাণ সমিতির  নেতৃত্বে নাহিদ – শিফাত গলাচিপায় ছাত্রদলে স্বজনপ্রীতির অভিযোগ,অবহেলিত তৃণমূল নেতা-কর্মীরা বরিশালে ডিস ব্যবসা দখলকে কেন্দ্র করে ছাত্রদল নেতার বিরুদ্ধে অপহরণ ও মারধরের অভিযোগ হানাদার মুক্ত দিবসে ববিতে মোমবাতি প্রজ্জ্বলন ‎সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ববি শিক্ষার্থী বিশ্বজিৎ অসহায় পরিবারের মানবিক সহায়তার আকুতি ‎বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েতের স্থগিতাদেশ প্রত্যাহার বরিশাল -০৬ (বাকেরগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুলেছেন বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন সানু, একের পর এক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে মিছিল ববি ক্যাম্পাসে,নেপথ্যে কে!

নগরীতে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ১

নিজস্ব প্রতিবেদন / ৬৯৩ Time View
Update : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক ।। বরিশাল কোতোয়ালি থানাধীন ২২ নং ওয়ার্ড আফসানা মনজিল কাজীপাড়া এলাকায় জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে মোসাঃ মাসুমা খাতুন নামের এক গৃহবধূকে কুপিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় মারধরের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রতিপক্ষ সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার ।

আহত সূত্রে জানা যায়, প্রায় ৩০ বছর পূর্বে বাড়ির পাশে ৫ শতাংশ জমি ক্রয় করে আহত মাসুমা খাতুনের স্বামী শহিদুল ইসলাম। জমির সকল কাগজপত্র তার নামে রয়েছে এবং দীর্ঘদিন যাবত শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছে। তবে ৫ তারিখ আওয়ামী লীগ সরকার পতনের পরে বিএনপি নাম ভাঙ্গিয়ে এলাকার চিহ্নিত ভূমিদস্যু মজিবুর রহমান স্বপন তালুকদার ওই জমি দখলের পায়তারা চালাচ্ছিল। এ নিয়ে উভয়ের মাঝে দ্বন্দ্ব বিরাজমান। ঘটনার দিন তারা পূর্বপরিকল্পিতভাবে ওই জমি দখলের চেষ্টা করে এ সময় ভুক্তভোগী প্রতিবাদ করলে বিএনপির কথিত নেতা মজিবুর রহমান স্বপন তালুকদার, ছেলে জাবের তালুকদার, ভাই মামুন তালুকদার, স্ত্রী ও ভাতিজা মেহেদী, জিসান, আরমান সহ অজ্ঞাত ৭/৮ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালায়। পরে স্বজনরা আহতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। মারধর করেও ক্ষান্ত হয়নি এখন বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে এবং মিথ্যা মামলা দেয়ার জন্য নাটক সাজানোর চেষ্টা করছে। ভুক্তভোগী পরিবার প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে দিন কাটাচ্ছে।

এ বিষয়ে প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার। এ নিয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd