• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
‎ববিতে দর্শন বিভাগ কর্তৃক ‘একাডেমিক নাগরিকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বাবুগঞ্জে জমি বিরোধে হাতুড়ি পেটা করে পিতা-পুত্র হাসপাতালে পাঠালেন সন্ত্রাসী সাব্বির ‎ববিতে ঝালকাঠি জেলা ছাত্র কল্যাণ সমিতির  নেতৃত্বে নাহিদ – শিফাত গলাচিপায় ছাত্রদলে স্বজনপ্রীতির অভিযোগ,অবহেলিত তৃণমূল নেতা-কর্মীরা বরিশালে ডিস ব্যবসা দখলকে কেন্দ্র করে ছাত্রদল নেতার বিরুদ্ধে অপহরণ ও মারধরের অভিযোগ হানাদার মুক্ত দিবসে ববিতে মোমবাতি প্রজ্জ্বলন ‎সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ববি শিক্ষার্থী বিশ্বজিৎ অসহায় পরিবারের মানবিক সহায়তার আকুতি ‎বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েতের স্থগিতাদেশ প্রত্যাহার বরিশাল -০৬ (বাকেরগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুলেছেন বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন সানু, একের পর এক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে মিছিল ববি ক্যাম্পাসে,নেপথ্যে কে!

ঝালকাঠিতে ববি শিক্ষার্থীর  দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে ‘চাঁদাবাজির’ অপবাদ বাকবিতণ্ডায় জড়ালেন ছাত্রদল

স্টাফ রিপোর্টার / ২০৯ Time View
Update : শনিবার, ২ আগস্ট, ২০২৫

স্টাফ রিপোর্টার

‎ঝালকাঠিতে দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ‘চাঁদাবাজি’র অপবাদ দিয়ে প্রকাশ্যে হেনস্তা করা হয়েছে। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে তাকে ঘিরে চালানো হয় বিভ্রান্তিকর অপপ্রচার। শেষ পর্যন্ত দুই পক্ষের আলোচনায় ঘটনাটি ভুল বোঝাবুঝি হিসেবে মীমাংসিত হলেও, এ ঘটনায় ছাত্ররাজনীতি ও স্থানীয় প্রশাসনের নিরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল।

‎গত বৃহস্পতিবার (৩১ জুলাই) ঝালকাঠির নলছিটি উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ অনিয়ম, আর্থিক দুর্নীতি, আওয়ামী আমলাদের সিন্ডিকেট বিষয়ে জেলা প্রশাসক, বরিশাল বিভাগীয় কমিশনার ও প্রধান প্রকৌশলী কাছে লিখিত অভিযোগ দাখিল করেছিলেন ওই শিক্ষার্থী। দীর্ঘদিনেও কোনো তদন্ত কমিটি গঠিত না হওয়ায় বৃহস্পতিবার দুপুরে তিনি সরাসরি ঝালকাঠি এলজিইডি কার্যালয়ে যান তদন্ত অগ্রগতির বিষয়ে জানতে।

‎কিন্তু সেখানে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা ও ঠিকাদার তৌহিদ হোসেন। অভিযোগ রয়েছে, তিনি ওই শিক্ষার্থীকে উদ্দেশ করে ‘আমুর দালাল’ বলে কটূক্তি করেন। একপর্যায়ে শুরু হয় উত্তপ্ত বাকবিতণ্ডা। প্রত্যক্ষদর্শীরা জানান, কিছুক্ষণের মধ্যেই তৌহিদ হোসেন তাঁর ঘনিষ্ঠ কয়েকজনকে ফোন করে ডেকে আনেন। পরিস্থিতি উত্তেজনাকর রূপ নেয়। একপর্যায়ে শিক্ষার্থীর মোবাইল ফোন, ব্যাগ ও ওয়ালেট কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

‎‎ঘটনার সময়কার একটি ভিডিও পরে একটি অনিবন্ধিত ফেসবুক পেজে “চাঁদাবাজি” শিরোনামে প্রকাশ করা হয়, যা দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ঘটনাস্থলে উপস্থিত একাধিক ব্যক্তি জানিয়েছেন, ঘটনাটির সঙ্গে চাঁদাবাজির কোনো সম্পর্ক নেই।

‎পরে উভয় পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসা হয় এবং সবার সম্মতিতে স্বীকার করা হয়—এটি ছিল সম্পূর্ণ ভুল বোঝাবুঝির ফল এবং ‘চাঁদাবাজি’র কোনো ভিত্তি নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd