• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
‎ববিতে দর্শন বিভাগ কর্তৃক ‘একাডেমিক নাগরিকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বাবুগঞ্জে জমি বিরোধে হাতুড়ি পেটা করে পিতা-পুত্র হাসপাতালে পাঠালেন সন্ত্রাসী সাব্বির ‎ববিতে ঝালকাঠি জেলা ছাত্র কল্যাণ সমিতির  নেতৃত্বে নাহিদ – শিফাত গলাচিপায় ছাত্রদলে স্বজনপ্রীতির অভিযোগ,অবহেলিত তৃণমূল নেতা-কর্মীরা বরিশালে ডিস ব্যবসা দখলকে কেন্দ্র করে ছাত্রদল নেতার বিরুদ্ধে অপহরণ ও মারধরের অভিযোগ হানাদার মুক্ত দিবসে ববিতে মোমবাতি প্রজ্জ্বলন ‎সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ববি শিক্ষার্থী বিশ্বজিৎ অসহায় পরিবারের মানবিক সহায়তার আকুতি ‎বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েতের স্থগিতাদেশ প্রত্যাহার বরিশাল -০৬ (বাকেরগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুলেছেন বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন সানু, একের পর এক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে মিছিল ববি ক্যাম্পাসে,নেপথ্যে কে!

আ’লীগ নিষিদ্ধের দাবিতে শিবির দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহর নেতৃত্বে যমুনায় শিবির নেতা-কর্মীরা

নিজস্ব প্রতিবেদক / ৫১৯ Time View
Update : শুক্রবার, ৯ মে, ২০২৫

গণহত্যাকারী সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্ঠার বাসবভনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে একাধিক ছাত্র সংগঠন। এই কর্মসূচিতে অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে রয়েছে ছাত্রশিবির, এনসিপি, জুলাই ঐক্য, আপ বাংলাদেশ, ইনকিলাব মঞ্চ ও ছাত্র আন্দোলন।  আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে সকল সংগঠন ঐক্যবদ্ধ হয়ে যমুনায় অবস্থান নিয়েছেন।

শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ ও দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগাহর নেতৃত্বে অবস্থান কর্মসূচীতে যোগ দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। শিবির নেতাকর্মীদের উপস্থিতিতে যমুনা চত্বর মুখরিত হয় ‘শিবির শিবির’ স্লোগানে। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাত দেড়টায় অবস্থান কর্মসূচি অব্যাহত ছিল। সংগঠনগুলোর নেতারা জানান, তাদের এই আন্দোলন চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবিগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd