বরিশালে “জুলাই স্মৃতি স্তম্ভ” নির্মাণে আজ বিকেল ৩টায় জেলা প্রশাসক মহোদয় এর সভাপতিত্বে বরিশাল সার্কিট হাউসে জরুরী মিটিং অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মহোদয়, ডি আইজি মহোদয়, পুলিশ কমিশনার মহোদয় , পুলিশ সুপার মহোদয়, সদর উপজেলা ইউএনও মহোদয় , এসি ল্যান্ড মহোদয় সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলার আহবায়ক সাব্বির হোসেন সোহাগ, মহানগরের আহবায়ক শহিদুল ইসলাম সাহেদ, জাতীয় নাগরিক পার্টি বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসাসহ অন্যা স্থানীয় প্রতিনিধি। মিটিং শেষে স্তম্ভ নির্মাণের স্থানটি পরিদর্শন করা হয়।