• বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
‎ববিতে দর্শন বিভাগ কর্তৃক ‘একাডেমিক নাগরিকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বাবুগঞ্জে জমি বিরোধে হাতুড়ি পেটা করে পিতা-পুত্র হাসপাতালে পাঠালেন সন্ত্রাসী সাব্বির ‎ববিতে ঝালকাঠি জেলা ছাত্র কল্যাণ সমিতির  নেতৃত্বে নাহিদ – শিফাত গলাচিপায় ছাত্রদলে স্বজনপ্রীতির অভিযোগ,অবহেলিত তৃণমূল নেতা-কর্মীরা বরিশালে ডিস ব্যবসা দখলকে কেন্দ্র করে ছাত্রদল নেতার বিরুদ্ধে অপহরণ ও মারধরের অভিযোগ হানাদার মুক্ত দিবসে ববিতে মোমবাতি প্রজ্জ্বলন ‎সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ববি শিক্ষার্থী বিশ্বজিৎ অসহায় পরিবারের মানবিক সহায়তার আকুতি ‎বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েতের স্থগিতাদেশ প্রত্যাহার বরিশাল -০৬ (বাকেরগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুলেছেন বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন সানু, একের পর এক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে মিছিল ববি ক্যাম্পাসে,নেপথ্যে কে!

গৌরনদীতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের শপথ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

সোলাইমান তুহিন 🎬 গৌরনদী প্রতিনিধি, / ৯৩৮ Time View
Update : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল) :
‎গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়েছে।
‎শনিবার  (২৬ জুলাই) উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরিফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন।

‎এছাড়া আরও উপস্থিত ছিলেন মাই টিভির গৌরনদী প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সাংবাদিক মোঃ খোকন আহমেদ হিরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মোরশেদ হাসান এবং স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

‎অনুষ্ঠানে সামাজিক সচেতনতা বৃদ্ধি, নারী ক্ষমতায়ন, সাংস্কৃতিক চর্চা ও সমাজ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকার উপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd