বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাব্বির হোসেন সোহাগ তাঁর ফেসবুক পেইজে এক পোস্টে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগের দাবি জানান। পোস্টে তিনি উল্লেখ করেন, আগামী ৩৬ জুলাইয়ের মধ্যে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ না করলে অন্তর্বর্তীকালীন সরকার তাদের ক্ষমতায় থাকার নৈতিক ভিত্তি হারাবেন।
এই পোস্টের সূত্র ধরে বিপ্লবীকণ্ঠস্বর থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ প্রায় ২ হাজার শহীদ এবং প্রায় ৫০ হাজার আহতের আত্মত্যাগের ভিত্তিতে গঠিত এই সরকার জুলাই ঘোষণাপত্র নিয়ে তালবাহানা করছে। রাজনৈতিক দলগুলোও এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।”
তিনি আরও বলেন, “জুলাই ঘোষণাপত্র না দেওয়া মানে শহীদ পরিবার এবং আন্দোলনের যোদ্ধাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা। এক বছরের মধ্যে এই ঘোষণাপত্র দিতে না পারার দায় নিয়ে সরকারের উচিত অবিলম্বে পদত্যাগ করা।”












