• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
‎ববিতে দর্শন বিভাগ কর্তৃক ‘একাডেমিক নাগরিকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বাবুগঞ্জে জমি বিরোধে হাতুড়ি পেটা করে পিতা-পুত্র হাসপাতালে পাঠালেন সন্ত্রাসী সাব্বির ‎ববিতে ঝালকাঠি জেলা ছাত্র কল্যাণ সমিতির  নেতৃত্বে নাহিদ – শিফাত গলাচিপায় ছাত্রদলে স্বজনপ্রীতির অভিযোগ,অবহেলিত তৃণমূল নেতা-কর্মীরা বরিশালে ডিস ব্যবসা দখলকে কেন্দ্র করে ছাত্রদল নেতার বিরুদ্ধে অপহরণ ও মারধরের অভিযোগ হানাদার মুক্ত দিবসে ববিতে মোমবাতি প্রজ্জ্বলন ‎সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ববি শিক্ষার্থী বিশ্বজিৎ অসহায় পরিবারের মানবিক সহায়তার আকুতি ‎বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েতের স্থগিতাদেশ প্রত্যাহার বরিশাল -০৬ (বাকেরগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুলেছেন বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন সানু, একের পর এক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে মিছিল ববি ক্যাম্পাসে,নেপথ্যে কে!

জুলাই আগস্ট আন্দোলনে শহীদ গৌরনদীর তিন সন্তান: এক বছরও থামেনি স্বজনদের কান্না।

সোলাইমান তুহিন 🎬 গৌরনদী প্রতিনিধি, / ৭৪৪ Time View
Update : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল): জুলাই-আগষ্টে ঢাকায় ছাত্র-জনতার আন্দোলনে বরিশালের গৌরনদী উপজেলার তিন তরুণ প্রাণ হারিয়েছেন। দেশের গণতান্ত্রিক আন্দোলনের অংশ নিতে গিয়ে শহীদ হন এই তিন তরুন।

‎১৯ জুলাই ঢাকার শাহজাদপুর বাজার এলাকায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন কালনা গ্রামের নজরুল খলিফার ছেলে ইমরান খলিফা। পরদিন ২০ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন হোসনাবাদ গ্রামের মৃত মহসিন সিকদারের ছেলে জামাল সিকদার। আর ৪ আগস্ট ঢাকার মোহাম্মদপুর বেড়িবাঁধ চৌরাস্তা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধ হন পশ্চিম শাওড়া গ্রামের ফারুক খানের ছেলে ইলিয়াস খান। ছয়দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ইলিয়াস মারা যান।

‎গত ১৬ জুলাই গৌরনদী উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে শহীদদের স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন শহীদ পরিবারের সদস্যরা। আবেগঘন এ আয়োজনে প্রধান অতিথি বিএনপির সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বক্তৃতাকালে অশ্রুসিক্ত হয়ে পড়েন। একইসঙ্গে কান্নায় ভেঙে পড়েন তিন শহীদের পরিবার সদস্যরাও।

‎শুক্রবার বিকেলে শহীদ ইমরানের চাচা ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামিম খলিফা বলেন, “জাতির ক্রান্তিকালে আমার ভাতিজা দেশের জন্য জীবন দিয়েছে। আমরা চাই, তার রক্ত বৃথা না যাক। শহীদের মর্যাদার পাশাপাশি তার স্ত্রী ও শিশুসন্তানের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিশ্চয়তা দেওয়া হোক।”

‎ইমরানের স্ত্রী ও শিশুর জন্য রাষ্ট্রীয়ভাবে আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি। পাশাপাশি হত্যাকাণ্ডের বিচারের দাবিও তোলেন।

‎শহীদ জামাল সিকদারের স্ত্রী শিউলি আফরোজ বলেন,“আমার স্বামী দেশের জন্য শহীদ হয়েছেন। তিনি বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু তার আগেই গুলিতে প্রাণ হারিয়েছেন। আমরা চাই তার শহীদ মর্যাদা দেওয়া হোক এবং খুনিদের বিচার হোক।”

‎তিনি জানান, স্বামীর স্বপ্ন ছিল মেয়ে সন্তানকে ঢাকায় কলেজে ভর্তি করানো। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি মেয়েকে ঢাকায় ভর্তি করিয়েছেন। “এখন মেয়েকে নিয়েই বাঁচতে চাই। চাই রাষ্ট্র আমাদের পাশে থাকুক,” — বলেন শিউলি আফরোজ।

‎ছাত্রদল নেতা শহীদ ইলিয়াস খান এর ভাই মহসিন খান বলেন, “আমার ভাই আন্দোলনে গিয়ে শহীদ হয়েছে। আমরা তার শহীদ স্বীকৃতি ও হত্যাকারীদের বিচার চাই।”

‎এ বিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, “জুলাই-আগষ্ট আন্দোলনে নিহতদের পরিবারকে আমরা সরকারিভাবে সহায়তা দিয়েছি এবং প্রয়োজনে আরও সহযোগিতার জন্য প্রস্তুত আছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd