• বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
‎ববিতে দর্শন বিভাগ কর্তৃক ‘একাডেমিক নাগরিকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বাবুগঞ্জে জমি বিরোধে হাতুড়ি পেটা করে পিতা-পুত্র হাসপাতালে পাঠালেন সন্ত্রাসী সাব্বির ‎ববিতে ঝালকাঠি জেলা ছাত্র কল্যাণ সমিতির  নেতৃত্বে নাহিদ – শিফাত গলাচিপায় ছাত্রদলে স্বজনপ্রীতির অভিযোগ,অবহেলিত তৃণমূল নেতা-কর্মীরা বরিশালে ডিস ব্যবসা দখলকে কেন্দ্র করে ছাত্রদল নেতার বিরুদ্ধে অপহরণ ও মারধরের অভিযোগ হানাদার মুক্ত দিবসে ববিতে মোমবাতি প্রজ্জ্বলন ‎সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ববি শিক্ষার্থী বিশ্বজিৎ অসহায় পরিবারের মানবিক সহায়তার আকুতি ‎বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েতের স্থগিতাদেশ প্রত্যাহার বরিশাল -০৬ (বাকেরগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুলেছেন বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন সানু, একের পর এক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে মিছিল ববি ক্যাম্পাসে,নেপথ্যে কে!

পুকুর নিয়ে বিরোধ: গৌরনদীতে কৃষক দল নেতার নেতৃত্বে ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদন: / ৯০৪ Time View
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :- বরিশালের গৌরনদীতে পূর্ব বিরোধের জেরে এক ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় কৃষক দল নেতার বিরুদ্ধে। পুকুর নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

‎হামলার শিকার ব্যবসায়ী মো. লিটন আকন (৩৮), গৌরনদী পৌর এলাকার ৩নং ওয়ার্ডের বানিয়াশুরী গ্রামের বাসিন্দা এবং গৌরনদী সরকারি কলেজ গেইট সংলগ্ন “লিটন টি স্টোর” এর মালিক। তিনি জানান, একই গ্রামের মো. কালা আকন (৪৩), যিনি গৌরনদী পৌর কৃষক দলের সদস্য সচিব, তার সঙ্গে একটি যৌথ মালিকানাধীন পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

‎লিটন আকনের অভিযোগ, “পুকুরটি অন্যান্য শরিকদের না জানিয়ে কালা আকন এক জৈনক ব্যক্তির কাছে লিজ দেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করেন। আমি প্রতিবাদ করতেই তিনি ৪/৫ জনকে সাথে নিয়ে আমার উপর হামলা চালান।”

‎ঘটনাটি ঘটেছে রবিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে, গৌরনদী সরকারি কলেজ গেইট সংলগ্ন মো. জামাল হাওলাদারের দোকানের সামনে।

‎ঘটনার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মো. কালা আকন বলেন, “পুকুর লিজ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। এক পর্যায়ে লিটন পাশে থাকা গ্যাস সিলিন্ডারের উপর পড়ে গেলে তার কপাল কেটে যায়।”

‎এ ঘটনায় মো. লিটন আকন বাদী হয়ে গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন, যেখানে মো. কালা আকনসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে বিবাদী করা হয়েছে।

‎অভিযোগ সম্পর্কে জানতে চাইলে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, “আমি বর্তমানে জরুরি কাজে থানার বাহিরে আছি। থানায় ফিরে অভিযোগ দেখে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd