• বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
‎ববিতে দর্শন বিভাগ কর্তৃক ‘একাডেমিক নাগরিকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বাবুগঞ্জে জমি বিরোধে হাতুড়ি পেটা করে পিতা-পুত্র হাসপাতালে পাঠালেন সন্ত্রাসী সাব্বির ‎ববিতে ঝালকাঠি জেলা ছাত্র কল্যাণ সমিতির  নেতৃত্বে নাহিদ – শিফাত গলাচিপায় ছাত্রদলে স্বজনপ্রীতির অভিযোগ,অবহেলিত তৃণমূল নেতা-কর্মীরা বরিশালে ডিস ব্যবসা দখলকে কেন্দ্র করে ছাত্রদল নেতার বিরুদ্ধে অপহরণ ও মারধরের অভিযোগ হানাদার মুক্ত দিবসে ববিতে মোমবাতি প্রজ্জ্বলন ‎সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ববি শিক্ষার্থী বিশ্বজিৎ অসহায় পরিবারের মানবিক সহায়তার আকুতি ‎বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েতের স্থগিতাদেশ প্রত্যাহার বরিশাল -০৬ (বাকেরগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুলেছেন বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন সানু, একের পর এক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে মিছিল ববি ক্যাম্পাসে,নেপথ্যে কে!

শেরেবাংলা মেডিকেল নিয়ে যারা আন্দোলন করে তারা সবাই রাম ছাগল,,,,

নিজস্ব প্রতিবেদন / ৭৪৩ Time View
Update : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চলমান স্বাস্থ্যখাত সংস্কার দাবীকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। আন্দোলনে সক্রিয় এক কর্মীকে প্রকাশ্যে ‘রাম ছাগল’ বলে কটাক্ষ করে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন শেরে বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী সিয়াম।

জানা যায়, দীর্ঘদিন ধরে হাসপাতালের অনিয়ম, চিকিৎসাসেবা সংকট ও অব্যবস্থাপনার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন একদল মহিউদ্দিন রনি সহ বরিশালের সাধারণ মানুষ। তাদের দাবি হাসপাতালের সার্বিক সেবা নিশ্চিত করা, অনিয়ম-দুর্নীতি বন্ধ করা এবং রোগীদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করা।

তবে গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনের এক কর্মীকে উদ্দেশ্য করে সিয়াম নামের ওই শিক্ষার্থী অবমাননাকর মন্তব্য করেন। এই ঘটনায় আন্দোলনকারীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা মনে করছেন, একজন মেডিকেল শিক্ষার্থীর কাছ থেকে এমন অশালীন মন্তব্য অত্যন্ত দুঃখজনক এবং পেশাগত নৈতিকতার পরিপন্থী।

ভিডিও দেখুন এখানে

https://www.facebook.com/share/v/16Rt62ATZt/

আন্দোলনকারীরা জানান, এই ধরনের মন্তব্য আন্দোলনের যৌক্তিকতা নষ্ট করতে পারবে না বরং এটি প্রমাণ করে যে সংস্কারের দাবী কতটা প্রয়োজনীয়। তারা সিয়ামের প্রকাশ্য ক্ষমা প্রার্থনা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন।

অন্যদিকে, সিয়ামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন একজন ভবিষ্যৎ চিকিৎসক যদি জনস্বার্থে আন্দোলনকারীকে অপমান করেন, তাহলে জনগণের প্রতি তার দায়িত্ববোধ কোথায়?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd