• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
‎ববিতে দর্শন বিভাগ কর্তৃক ‘একাডেমিক নাগরিকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বাবুগঞ্জে জমি বিরোধে হাতুড়ি পেটা করে পিতা-পুত্র হাসপাতালে পাঠালেন সন্ত্রাসী সাব্বির ‎ববিতে ঝালকাঠি জেলা ছাত্র কল্যাণ সমিতির  নেতৃত্বে নাহিদ – শিফাত গলাচিপায় ছাত্রদলে স্বজনপ্রীতির অভিযোগ,অবহেলিত তৃণমূল নেতা-কর্মীরা বরিশালে ডিস ব্যবসা দখলকে কেন্দ্র করে ছাত্রদল নেতার বিরুদ্ধে অপহরণ ও মারধরের অভিযোগ হানাদার মুক্ত দিবসে ববিতে মোমবাতি প্রজ্জ্বলন ‎সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ববি শিক্ষার্থী বিশ্বজিৎ অসহায় পরিবারের মানবিক সহায়তার আকুতি ‎বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েতের স্থগিতাদেশ প্রত্যাহার বরিশাল -০৬ (বাকেরগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুলেছেন বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন সানু, একের পর এক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে মিছিল ববি ক্যাম্পাসে,নেপথ্যে কে!

সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন

সোলায়মান তুহিন🎬 গৌরনদী প্রতিনিধ / ৬৫৬ Time View
Update : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিকদের হুঁশিয়ারি

‎সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল):
‎দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান, প্রবীণ সাংবাদিক আকতার ফারুক শাহিন-এর বিরুদ্ধে দায়ের করা কথিত মিথ্যা মামলার প্রতিবাদে গৌরনদীতে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১০ টায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে গৌরনদী প্রেসক্লাব। কর্মসূচিতে অংশ নেন গৌরনদীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

‎মানববন্ধনে সভাপতিত্ব করেন গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক খন্দকার মনিরুজ্জামান মনির। সভায় বক্তব্য রাখেন প্যানেল আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া, সিনিয়র সদস্য মো. আসাদুজ্জামান রিপন, খোকন আহম্মেদ হীরা, হানিফ সরদার, সোলায়মান তুহিন, বদরুজ্জামান খান সবুজ, মোল্লা ফারুক হাসান, আরিফিন রিয়াদ, রাজিব ইসলাম তারিম, বিএম বেল্লাল, হাসান মাহমুদ, নাসিরউদ্দিন, তারেক মাহামুদ আলী প্রমুখ।

‎বক্তারা অভিযোগ করেন, বিএনপি নেত্রী (দলীয় পদ স্থগিত) বিলকিস আক্তার শিরিন রাজনৈতিক উদ্দেশ্যে প্রভাব খাটিয়ে সাংবাদিক আকতার ফারুক শাহিনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন। তারা বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। তাদের কণ্ঠরোধ করতে এ ধরনের হীন ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
‎“সত্য প্রকাশের দায়বদ্ধতাকে স্তব্ধ করতেই এ মামলা করা হয়েছে। এটি স্বাধীন সাংবাদিকতার উপর সরাসরি আঘাত।

‎সাংবাদিক নেতৃবৃন্দ স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন “যদি অনতিবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার না করা হয়, তবে সাংবাদিক সমাজ সম্মিলিতভাবে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। বর্তমানে দেশের সাংবাদিক সমাজের ওপর একের পর এক চাপ ও হুমকি বাড়ছে। এমন পরিস্থিতিতে এই প্রতিবাদ কেবল একজন সাংবাদিকের প্রতি অন্যায় আচরণের বিরুদ্ধে নয়— এটি একটি স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে সম্মিলিত কণ্ঠস্বর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd