• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
‎ববিতে দর্শন বিভাগ কর্তৃক ‘একাডেমিক নাগরিকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বাবুগঞ্জে জমি বিরোধে হাতুড়ি পেটা করে পিতা-পুত্র হাসপাতালে পাঠালেন সন্ত্রাসী সাব্বির ‎ববিতে ঝালকাঠি জেলা ছাত্র কল্যাণ সমিতির  নেতৃত্বে নাহিদ – শিফাত গলাচিপায় ছাত্রদলে স্বজনপ্রীতির অভিযোগ,অবহেলিত তৃণমূল নেতা-কর্মীরা বরিশালে ডিস ব্যবসা দখলকে কেন্দ্র করে ছাত্রদল নেতার বিরুদ্ধে অপহরণ ও মারধরের অভিযোগ হানাদার মুক্ত দিবসে ববিতে মোমবাতি প্রজ্জ্বলন ‎সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ববি শিক্ষার্থী বিশ্বজিৎ অসহায় পরিবারের মানবিক সহায়তার আকুতি ‎বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েতের স্থগিতাদেশ প্রত্যাহার বরিশাল -০৬ (বাকেরগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুলেছেন বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন সানু, একের পর এক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে মিছিল ববি ক্যাম্পাসে,নেপথ্যে কে!

‎শিবির কর্তৃক নারী শিক্ষার্থীকে গণধর্ষণের  হুমকি ও নিপীড়নের  প্রতিবাদে ববিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

Reporter Name / ৬০৫ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার::

‎ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির প্রার্থিতার বিরুদ্ধে রিট আবেদনকারী নারী শিক্ষার্থীকে শিবির নেতা কর্তৃক প্রকাশ্যে গণধ-র্ষণের হু-মকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হে-নস্তা এবং শিবিরের নেতাকর্মীদের দ্বারা সারাদেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অব্যাহত সাইবার বু-লিংয়ের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

আজ ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নারীর প্রতি যে কোন  সহিংসতা প্রতিরোধের দাবিতে গ্রাউন্ড ফ্লোরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত‎

এ সময় ছাত্রদলের নেতা কর্মীরা বলেন ১৭১ সালে যেমন জামাতের নেতাকর্মীদের সাথে শিবির একত্র হয়ে পাকবাহিনীদের সাথে বাঙ্গালি মা-বোনের উপর নির্যাতন, ধর্ষন করেছিল ঠিক তেমনই ভাবে ৫৪ বছর পরেও একই ধারাবাহিতায় নারীদের উপর নির্যাতন, বুলিংয়ের ধারা অব্যাহত রেখেছে ।যার মধ্যদিয়ে প্রমাণিত হয় শিবিরের কাছে নারীরা কখনো নিরাপদ না

সামাবেশে বক্তারা আরও বলেন  ৫ আগস্ট পরবর্তী সময়ে আমরা সবাইকে নিয়ে একটা বাংলাদেশ গড়তে চেয়েছিলাম কিন্তু শিবিরের জারদ সন্তানদের দ্বারা বার বার এই বাংলার নারীরা হেনস্তার শিখার হচ্ছে যা আমাদের জন্য লজ্জাকর।

‎বরিশাল বিশ্ববিদ্যালেয়র ছাত্রদলের  নেত্রী তাহদিয়া রহমান রাকা বলেন, আমি এখানে দাঁড়িয়ে যে নারীদের সুরক্ষার কথা বলছি ঠিক কিছু সময় পরেই আমাকে নিয়ে শিবিরের বট আইডি দিয়ে অপপ্রচার চালানো হবে। যার মধ্য দিয়ে আমরা ৭১এর দিকে ফিরে যাচ্ছি। আমরা এই শিবিরের অপপ্রচার সহ সাইবার বুলিং থেকে মুক্তি চাই।;

‎কর্মসূচি শেষে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মোঃ মোশারফ হোসেন বলেন“নারী নির্যাতন কেবল ব্যক্তিগত নয়, এটি একটি সামাজিক ও রাষ্ট্রীয় অভিশাপ। প্রতিটি ঘটনার বিরুদ্ধে সোচ্চার হওয়া আমাদের দায়িত্ব। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় অন্যায়ের প্রতিবাদে ও নারীর অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা রাখবে। নারী নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো উন্নয়নই টেকসই হতে পারে না। বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নারী নিপীড়নের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকবে এবং নিরাপদ সমাজ গঠনে কাজ করবে।

বিশ্ববিদ্যালেয়ের সাধারন শিক্ষার্থীরা বলেন ছাত্রদলের আজকের এই কর্মসূচি প্রমাণ করেছে যে ছাত্রদল অন্যায়ের বিরুদ্ধে কখনোই নীরব থাকবে না এবাং ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তার প্রশ্নে সবসময় সোচ্চার থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd