• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
‎ববিতে দর্শন বিভাগ কর্তৃক ‘একাডেমিক নাগরিকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বাবুগঞ্জে জমি বিরোধে হাতুড়ি পেটা করে পিতা-পুত্র হাসপাতালে পাঠালেন সন্ত্রাসী সাব্বির ‎ববিতে ঝালকাঠি জেলা ছাত্র কল্যাণ সমিতির  নেতৃত্বে নাহিদ – শিফাত গলাচিপায় ছাত্রদলে স্বজনপ্রীতির অভিযোগ,অবহেলিত তৃণমূল নেতা-কর্মীরা বরিশালে ডিস ব্যবসা দখলকে কেন্দ্র করে ছাত্রদল নেতার বিরুদ্ধে অপহরণ ও মারধরের অভিযোগ হানাদার মুক্ত দিবসে ববিতে মোমবাতি প্রজ্জ্বলন ‎সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ববি শিক্ষার্থী বিশ্বজিৎ অসহায় পরিবারের মানবিক সহায়তার আকুতি ‎বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েতের স্থগিতাদেশ প্রত্যাহার বরিশাল -০৬ (বাকেরগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুলেছেন বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন সানু, একের পর এক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে মিছিল ববি ক্যাম্পাসে,নেপথ্যে কে!

শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না’ : সরজিস আলম

প্রকাশক সম্পাদক🎬খান সাইফুল / ২১৮ Time View
Update : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

শাপলা রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবেনা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা’ তালিকাভুক্ত না করার নীতিগত সিদ্ধান্তের পরই বুধবার (৯ জুলাই) রাতে সামাজিক মাধ্যমে এমন মন্তব্য করেন তিনি।

পোস্টে সারজিস আলম বলেন, ‘শাপলা জাতীয় প্রতীক নয়। জাতীয় প্রতীকের একটি অংশ। একইভাবে ধানের শীষ, পাট পাতা এবং তারকাও জাতীয় প্রতীকের অংশ। শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবেনা। আর যদি জাতীয় প্রতীকের যেকোনো একটি অংশ রাজনৈতিক দলের প্রতীক হতে পারে তাহলে শাপলাও হতে পারবে।’

তিনি আরো বলেন, জাতীয় ফুল হিসেবে শাপলার প্রতীক হতে আইনগত বাধা নেই। কারণ জাতীয় ফল কাঁঠাল অলরেডি মার্কা হিসেবে আছে।

শেষে তিনি বলেন, ‘আর যদি মার্কা দেখেই ভয় পান তাহলে সেটা আগে থেকেই বলেন!’

এর আগে, আজ সন্ধ্যায় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, নাগরিক ঐক্য ‘কেটলি’ প্রতীকের পরিবর্তে ‘শাপলা’ চেয়েছিল। একইভাবে সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)– যারা গণঅভ্যুত্থান থেকে উঠে এসেছে– তারাও ‘শাপলা’ প্রতীক চেয়ে আবেদন করে। কিন্তু সংবিধানে শাপলাকে জাতীয় প্রতীক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, সে কারণে এটি নির্বাচনী প্রতীক হিসেবে ব্যবহার উপযোগী নয় বলে কমিশনের অভিমত।

তিনি আরো বলেন, ‘সংবিধানে জাতীয় প্রতীক ও জাতীয় পতাকা সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। শাপলা জাতীয় প্রতীক হওয়ায় নির্বাচন কমিশন আগেই নীতিগতভাবে সিদ্ধান্ত নেয় যে, এটি প্রতীক তালিকায় থাকবে না। আজ আমরা সেই সিদ্ধান্তই পুনর্ব্যক্ত করেছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd