• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
‎ববিতে দর্শন বিভাগ কর্তৃক ‘একাডেমিক নাগরিকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বাবুগঞ্জে জমি বিরোধে হাতুড়ি পেটা করে পিতা-পুত্র হাসপাতালে পাঠালেন সন্ত্রাসী সাব্বির ‎ববিতে ঝালকাঠি জেলা ছাত্র কল্যাণ সমিতির  নেতৃত্বে নাহিদ – শিফাত গলাচিপায় ছাত্রদলে স্বজনপ্রীতির অভিযোগ,অবহেলিত তৃণমূল নেতা-কর্মীরা বরিশালে ডিস ব্যবসা দখলকে কেন্দ্র করে ছাত্রদল নেতার বিরুদ্ধে অপহরণ ও মারধরের অভিযোগ হানাদার মুক্ত দিবসে ববিতে মোমবাতি প্রজ্জ্বলন ‎সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ববি শিক্ষার্থী বিশ্বজিৎ অসহায় পরিবারের মানবিক সহায়তার আকুতি ‎বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েতের স্থগিতাদেশ প্রত্যাহার বরিশাল -০৬ (বাকেরগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুলেছেন বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন সানু, একের পর এক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে মিছিল ববি ক্যাম্পাসে,নেপথ্যে কে!

বরিশালের পোর্ট রোডে আনারস রোপণ করে ব্যবসায়ীদের ব্যতিক্রমী প্রতিবাদ

বিপ্লবী কণ্ঠস্বর , ডেক্স / ৫৮৬ Time View
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

বরিশালের পোর্ট রোডে আনারস রোপণ করে ব্ম

বিপ্লবী কন্ঠস্বর  ডেস্ক::;

বরিশাল নগরীর পোর্টরোড এলাকার সড়কটি বেহাল দশায় যাত্রী ও চালকদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সড়কের বিভিন্ন স্থানে অসংখ্য খানাখন্দ এবং গর্ত সৃষ্টি হওয়ায় যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। আর গত কয়েকদিনের ভারী বর্ষণের কারণে গর্তগুলোতে কাদা পানি জমে যাওয়ায় স্থানীয় ব্যবসায়ীরা রাস্তার মধ্যে আনারস রোপণ করে ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছেন। এ নিয়ে দীর্ঘদিন যাবত যাত্রীরা ও পণ্যবাহী ট্রাকচালকরা নাজেহাল।

রোববার (১৩ জুলাই) সকালে পোর্টরোডে স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধন করা হয়। পরে তারা রাস্তায় আনারস রোপন করে।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসছিল ব্যবসায়ীরা। তবে সংশ্লিষ্টরা এ বিষয়ে কোন উদ্যোগ নেয়নি। ফলে প্রতিনিয়ত নানা ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। দ্রুত রাস্তাটি সংস্কার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

বাংলাদেশ এগ্রিকালচারাল মেশিনারী মার্চেন্ট এসোসিয়েশনের আয়োজনে ও বরিশাল পোর্টরোড ফল ও আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান জাকিরের সভাপতিত্বে মানববন্ধনে বিভিন্ন ব্যবসায়ী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ নদী বন্দর কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর সহকারী প্রকৌশলী মোহাম্মদ আবু সালেহ সাগর জানান, বরিশাল নগরীর পোর্ট রোডের ৪০৪ মিটার সড়ক সংস্কার ও নতুন নির্মাণের জন্য ৬ কোটি টাকার প্রকল্প পাঠানো হয়েছে। এরমধ্যে লঞ্চঘাট থেকে ফলপট্টির মোড় পর্যন্ত ২০২ মিটার সড়কের বেহাল দশা। এটি সংস্কারে আসবে না বিধায় নতুন নির্মাণের জন্য আবেদন করা হয়েছে। যা আরসিসি ঢালাইয়ের মাধ্যমে নির্মাণ করার ইস্টিমেট মন্ত্রণালয় পাঠানো হয়েছে। প্রকল্পটি পাশ হলেই ওয়ার্ক অর্ডারের মাধ্যমে শুরু করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd