• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
‎ববিতে দর্শন বিভাগ কর্তৃক ‘একাডেমিক নাগরিকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বাবুগঞ্জে জমি বিরোধে হাতুড়ি পেটা করে পিতা-পুত্র হাসপাতালে পাঠালেন সন্ত্রাসী সাব্বির ‎ববিতে ঝালকাঠি জেলা ছাত্র কল্যাণ সমিতির  নেতৃত্বে নাহিদ – শিফাত গলাচিপায় ছাত্রদলে স্বজনপ্রীতির অভিযোগ,অবহেলিত তৃণমূল নেতা-কর্মীরা বরিশালে ডিস ব্যবসা দখলকে কেন্দ্র করে ছাত্রদল নেতার বিরুদ্ধে অপহরণ ও মারধরের অভিযোগ হানাদার মুক্ত দিবসে ববিতে মোমবাতি প্রজ্জ্বলন ‎সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ববি শিক্ষার্থী বিশ্বজিৎ অসহায় পরিবারের মানবিক সহায়তার আকুতি ‎বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েতের স্থগিতাদেশ প্রত্যাহার বরিশাল -০৬ (বাকেরগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুলেছেন বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন সানু, একের পর এক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে মিছিল ববি ক্যাম্পাসে,নেপথ্যে কে!

রোগী সেবার মান উন্নয়নে হার্ডলাইনে শেবাচিম হাসপাতাল প্রশাসন

অফিস ডেক্স / ৫৭০ Time View
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

অফিস ডেস্ক::;

রোগী সেবার মান উন্নয়নে নানামুখী পদক্ষেপ নিয়েছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে গত কয়েক দিন ধরে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর মেডিকেল কলেজের সকল বিভাগীয় প্রধান, অধ্যাপক, সহকারী ও সহযোগী অধ্যাপক ছাড়াও হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্টাফদের নিয়ে পৃথক বৈঠক করেছেন। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয় , স্বাস্থ্য অধিদপ্তর, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জন, জেলা প্রশাসক ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে হাসপাতালের বিভিন্ন সমস্য সমাধানের কার্যক্রম পরিচালনা করছেন।
টানা দুই সপ্তাহ ধরে বরিশালের বিভিন্ন স্থানে ছাত্র জনতার আন্দোলন ও তাদের দাবির প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ যে সকল পদক্ষেপ বাস্তবায়ন করছেন তার বিস্তারিত তথ্য প্রেস রিলিজের মাধ্যমে তুলে ধরেছেন হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর।
আজ রবিবার ১০ আগস্ট পরিচালকের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় তিনি উল্লেখ্য করেন, রোগী ও স্বজনদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগের ভিত্তিতে হাসপাতালে সকল স্বেচ্ছাসেবী ট্রলি ম্যানকে বহিষ্কার করা হয়েছে। নতুন ৪৬ জন জনবল প্রাপ্তির পর বর্তমানে ট্রলি ম্যানের দায়িত্ব দেয়া হয়েছে সরকারি স্টাফদের। হাসপাতালে রোগী বহনের সকল পুরাতন ট্রলি মেরামত ও নতুন করে আরো ট্রলি প্রদান করা হয়েছে। ৭টি মনিটরিং টিম গঠন করা হয়েছে। এই মনিটরিং টিম সকাল, বিকাল ও রাতে হাসপাতালের বহিঃ ও অন্তঃ বিভাগে মনিটরিং করেছেন। উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের প্রেক্ষিতে ১০০টি সিলিং ফ্যান লাগানো, হাসপাতাল সকল টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে অস্থায়ী ভাবে ৯০ জন হরিজন সম্প্রদায়ের সদস্যদের ব্যবস্থা করা, হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতা উন্নয়নের নিমিত্তে ৮টি অটোমেটিক মেশিন চলমান আছে। আরো ১২টি অটোমেটিক মেশিন আগামী সেপ্টম্বরের শেষ নাগাদ সরবরাহ করা হবে। হাসপাতাল জীবানুমুক্ত রাখার জন্য ২০টি স্প্রে মেশিন আনা হয়েছে। যা চলমান আছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের প্রেক্ষিতে হাসপাতালের সকল টয়লেটের দরজা ও জানালা মেরামত ও পরিবর্তনের কাজ শুরু হয়েছে। আগামী ৩ দিনের মধ্যে এই কাজ সম্পন্ন হবে। নতুনভাবে আরো ১০০টি বেড ক্রয়াদেশ দেয়া হয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই বেড গুলো বসানো হবে। হাসপাতালে রোগীর দালাল, বাহিরের ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধি, হকার ছদ্মবেশে হাসপাতালে প্রবেশকারীদের দেখা মাত্রই ধরে পুলিশের নিকট হস্তান্তর করা হচ্ছে। ইতোমধ্যে অসংখ্য দালাল, প্রতারক ও হকারকে আটক করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হাসপাতালে অবাধে প্রবেশ প্রতিহত করা হয়েছে। ছাত্র জনতার অভিযোগের ভিত্তিতে হাসপাতালের একজন ওয়ার্ড মাস্টার ও একাধিক স্টাফকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগ তদন্তের গঠিত কমিটির তদন্তের কাজ চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd