• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
‎ববিতে দর্শন বিভাগ কর্তৃক ‘একাডেমিক নাগরিকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বাবুগঞ্জে জমি বিরোধে হাতুড়ি পেটা করে পিতা-পুত্র হাসপাতালে পাঠালেন সন্ত্রাসী সাব্বির ‎ববিতে ঝালকাঠি জেলা ছাত্র কল্যাণ সমিতির  নেতৃত্বে নাহিদ – শিফাত গলাচিপায় ছাত্রদলে স্বজনপ্রীতির অভিযোগ,অবহেলিত তৃণমূল নেতা-কর্মীরা বরিশালে ডিস ব্যবসা দখলকে কেন্দ্র করে ছাত্রদল নেতার বিরুদ্ধে অপহরণ ও মারধরের অভিযোগ হানাদার মুক্ত দিবসে ববিতে মোমবাতি প্রজ্জ্বলন ‎সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ববি শিক্ষার্থী বিশ্বজিৎ অসহায় পরিবারের মানবিক সহায়তার আকুতি ‎বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েতের স্থগিতাদেশ প্রত্যাহার বরিশাল -০৬ (বাকেরগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুলেছেন বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন সানু, একের পর এক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে মিছিল ববি ক্যাম্পাসে,নেপথ্যে কে!

বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা

প্রকাশক সম্পাদক🎬খান সাইফুল / ৭০১ Time View
Update : শনিবার, ১২ জুলাই, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন দলটির সাবেক নেতা ড. ফয়জুল হক। শনিবার (১২ জুলাই) এক বিবৃতিতে তিনি তার পদত্যাগের ঘোষণা দেন। একইসঙ্গে ঝালকাঠী-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন তিনি।

বিবৃতিতে তিনি বলেন, “আমি সব সময় চেয়েছি একটি স্বাধীন, ন্যায়ভিত্তিক ও মূল্যবোধসম্পন্ন রাজনীতি করতে। কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করছি, বিএনপির নেতৃত্ব বর্তমানে বামঘেঁষা মতাদর্শের দিকে ঝুঁকছে। এতে ইসলামপন্থীদের প্রতি বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া হচ্ছে, যা আওয়ামী লীগের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।”

তিনি উল্লেখ করেন, ২০১৫ সালে বিএনপির মালয়েশিয়া কমিটিতে সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০১৮ সালে ঝালকাঠী-১ ও ২ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

ড. ফয়জুল আরও বলেন, “আমি পাথর দিয়ে মানুষ হত্যা, সন্ত্রাস ও চাঁদাবাজিকে সমর্থন করি না। আমি সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার সাহস নিয়ে রাজনীতি করতে চাই। মৃত্যুর আগপর্যন্ত এই নীতিতে অবিচল থাকবো।”

তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “তাঁদের অবদান আমি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবো।”

ড. ফয়জুল হক এখন দলীয় পরিচয় নয়, বরং একজন স্বাধীনচেতা দেশপ্রেমিক হিসেবে জনগণের সামনে আসার ঘোষণা দেন এবং সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd