• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
‎ববিতে দর্শন বিভাগ কর্তৃক ‘একাডেমিক নাগরিকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বাবুগঞ্জে জমি বিরোধে হাতুড়ি পেটা করে পিতা-পুত্র হাসপাতালে পাঠালেন সন্ত্রাসী সাব্বির ‎ববিতে ঝালকাঠি জেলা ছাত্র কল্যাণ সমিতির  নেতৃত্বে নাহিদ – শিফাত গলাচিপায় ছাত্রদলে স্বজনপ্রীতির অভিযোগ,অবহেলিত তৃণমূল নেতা-কর্মীরা বরিশালে ডিস ব্যবসা দখলকে কেন্দ্র করে ছাত্রদল নেতার বিরুদ্ধে অপহরণ ও মারধরের অভিযোগ হানাদার মুক্ত দিবসে ববিতে মোমবাতি প্রজ্জ্বলন ‎সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ববি শিক্ষার্থী বিশ্বজিৎ অসহায় পরিবারের মানবিক সহায়তার আকুতি ‎বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েতের স্থগিতাদেশ প্রত্যাহার বরিশাল -০৬ (বাকেরগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুলেছেন বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন সানু, একের পর এক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে মিছিল ববি ক্যাম্পাসে,নেপথ্যে কে!

বরিশালে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করেছে নিরাপদ সড়ক চাই

Reporter Name / ২৩১ Time View
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

স্টাফ রিপোর্টার ::

নিরাপদ সড়ক চাই (নিসচা) বরিশাল জেলা কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ উদ্বোধন হয়েছে। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০ টায় চাঁদপাশা স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধীসহ প্রায় ২০০ শতাধিক গাছের চারা রোপণ করা হয়।

‎বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপাশা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোসা: তাহমিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন গভর্ণিং বডির সদস্য মো: নজরুল ইসলাম বাবলু।

বরিশাল জেলা কমিটির সভাপতি মো: রুহুল আমীনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মো: আবু হানিফ ‌ও জ্যোতির্ময় রায়, সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরী, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মো: আকতার হোসেন নিজাম, মহিলা বিষয়ক সম্পাদক জিন্নাতুন নাজিফা সোমা, প্রচার প্রচারণা সম্পাদক রবীন্দ্রনাথ রবীন, নির্বাহী কমিটির সদস্য মো: রায়হান ইসলাম টিটুসহ অন্যান্যরা।

‎প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোসা: তাহমিনা আক্তার বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন গাছ আমাদের জীবন ধারণের জন্য অপরিহার্য। এটি শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না বরং প্রাকৃতিক দুর্যোগ থেকেও আমাদের রক্ষা করে। নিসচা বরিশাল জেলা কমিটির এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

নিসচার সভাপতি মো: রুহুল আমীন বলেন, গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগান সামনে রেখে কাজ করে যাচ্ছি। আমরা শুধু সড়কের নিরাপত্তা নিয়েই কাজ করি না,পরিবেশ রক্ষায়ও বদ্ধপরিকর। এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা ভবিষ্যত প্রজন্মের জন্য একটি সুন্দর ও সবুজ পৃথিবী গড়ার স্বপ্ন দেখি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd