তৌসিফ আহমেদ সাব্বির:::চরাদী জাল সনদের অভিযোগে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির পদ থেকে বিএনপি নেতা মো. সোহাগ হাওলাদারকে বাতিল করেছে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো: রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক পত্র থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বোর্ড কর্মকর্তা জানান, জাল সনদপত্র দিয়ে বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়া নিয়ে স্থানীয়দের অভিযোগ এবং প্রকাশিত বিভিন্ন সংবাদের উপর ভিত্তি করে ২ নম্বর চরাদি মো: সোহাগ হাওলাদারের বিরুদ্ধে তদন্ত করা হয়।
এতে শিক্ষা বোর্ডে জমা দেওয়া সোহাগ হাওলাদারের বিবিএ সনদ ভুয়া প্রমাণিত হওয়ায় গতকাল তাকে কমিটি থেকে বাদ দেওয়ার নোটিশ জারি করা হয়েছে। বাকেরগঞ্জ উপজেলার চরাদী ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে পাঠানো নোটিশে উল্লেখ করা হয়েছে।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ এর ধারা ৭২ অনুযায়ী বর্ণিত কমিটির সভাপতির পদ বাতিল করা হয়। জানা গেছে, ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটিতে নিযুক্ত সোহাগ হাওলার দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ পাশের সনদ জমা দেন। ওই সনদ নিয়ে সন্দেহ দেখা দিলে স্থানীয় মো. সাইফুল ইসলাম দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বরাবর সনদ যাচাইয়ের জন্য আবেদন করেন।
আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত চিঠিতে সোহাগের বিবিএ পাশের সনদটি দারুল ইহসান বিশ্ববিদ্যালয় নয় বলে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, আবেদনকারী শিক্ষা মন্ত্রণালয় ইউজিসিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়।
এবিষয়ে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, মো. সোহাগ হাওলাদার সনদটি জাল সে বিষয়ে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মোঃ মহসীন ভূঁইঞার পাঠানো প্রতিবেদন হাতে পাওয়ার পরে বোর্ড কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে।
ওই কমিটি তদন্ত প্রতিবেদন এবং অভিযুক্ত মো. সোহাগ হাওলাদারকে মূল সনদ নিয়ে বোর্ডে স্ব-শরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেখার জন্য নোটিশ করা হয়েছিল। তিনি তার স্বপক্ষে যথাযথ প্রমাণ দিতে ব্যর্থ হওয়ায় বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে কমিটির সভাপতি পদ থেকে তাকে বাদ দিয়ে নোটিশ জারি করা হয়েছে।
এ বিষয়ে ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো. আনিচুর রহমান বলেন, গতকাল শিক্ষা বোর্ড থেকে পাঠানো বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদ থেকে সোহাগ হাওলাদারকে বাতিলের নোটিশ হাতে পেয়েছি