• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
‎ববিতে দর্শন বিভাগ কর্তৃক ‘একাডেমিক নাগরিকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বাবুগঞ্জে জমি বিরোধে হাতুড়ি পেটা করে পিতা-পুত্র হাসপাতালে পাঠালেন সন্ত্রাসী সাব্বির ‎ববিতে ঝালকাঠি জেলা ছাত্র কল্যাণ সমিতির  নেতৃত্বে নাহিদ – শিফাত গলাচিপায় ছাত্রদলে স্বজনপ্রীতির অভিযোগ,অবহেলিত তৃণমূল নেতা-কর্মীরা বরিশালে ডিস ব্যবসা দখলকে কেন্দ্র করে ছাত্রদল নেতার বিরুদ্ধে অপহরণ ও মারধরের অভিযোগ হানাদার মুক্ত দিবসে ববিতে মোমবাতি প্রজ্জ্বলন ‎সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ববি শিক্ষার্থী বিশ্বজিৎ অসহায় পরিবারের মানবিক সহায়তার আকুতি ‎বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েতের স্থগিতাদেশ প্রত্যাহার বরিশাল -০৬ (বাকেরগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুলেছেন বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন সানু, একের পর এক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে মিছিল ববি ক্যাম্পাসে,নেপথ্যে কে!

বরিশালের গৌরনদীতে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত যুবদল নেতা সরদার মোহাম্মদ

সোলাইমান তুহিন 🎬 গৌরনদী প্রতিনিধি, / ২৪৮ Time View
Update : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল):
‎দীর্ঘ প্রবাস জীবন শেষে স্বদেশ প্রত্যাবর্তন করলেন গৌরনদী উপজেলা যুবদলের অন্যতম নেতা সরদার মোহাম্মদ। এই উপলক্ষে ১ আগস্ট (শুক্রবার) জুমার নামাজ শেষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

‎উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ২নং বার্থী ইউনিয়নের কটস্থল চারঘাটা জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্থানীয় নেতা-কর্মীরা ও সাধারণ মুসল্লিরা।

‎সরদার মোহাম্মদের আগমন উপলক্ষে সকালে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার ভূরঘাটা বাসস্ট্যান্ডে নেতাকর্মীদের ঢল নামে। সকাল ৯টা থেকেই শতাধিক নেতাকর্মী যুবদল নেতাকে বরণ করতে সেখানে অবস্থান নেন। গাড়িবহর পৌঁছানোর সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা তাকে ফুলের মালা পরিয়ে উষ্ণ শুভেচ্ছা জানান।

‎এই ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে সরদার মোহাম্মদ অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, “আপনাদের এই ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব।”

‎পরবর্তীতে একটি আনন্দ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। মিছিল শেষে চারঘাটা জামে মসজিদের ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত আলোচনা সভা।

‎বিএনপি নেতা আ. রব আকনের সভাপতিত্বে সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মসজিদের খতিব মাওলানা মো. আবু সালেহ। সভায় আরও বক্তব্য রাখেন গৌরনদী পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা মো. জাকির হোসেন শরীফ, বিএনপি নেতা মো. শামীম হোসেন মিয়া প্রমুখ।

‎আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দেশনায়ক তারেক রহমানের রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে চারঘাটা জামে মসজিদের সাবেক সভাপতি মরহুম সেকেন্দার আলী সরদারের রুহের মাগফেরাত কামনা করা হয়। পরে তোবারক বিতরণের মাধ্যমে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd