প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ১:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৩, ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ণ
ছাত্রলীগের নেতৃত্বে ঢাকা-বরিশাল মহাসড়কে আন্দোলন করেছে সাধারণ শিক্ষার্থীরা,,!

মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১১টা থেকে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসটার্মিনালের সামনে শিক্ষা বোর্ডের গেটে অবস্থান নিয়ে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এ অবরোধ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলতে থাকে, ফলে পুরো মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজট।
দীর্ঘ সময় ধরে চলা অবরোধের কারণে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার সঙ্গে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সড়কপথে বাস চলাচল বন্ধ হয়ে পড়ে। রাস্তার দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে থাকে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা, অনেকেই রোদে-গরমে অসুস্থ হয়ে পড়েন।
স্থানীয় কিছু দোকানদারের কাছ থেকে আমরা জানতে পারি এখানে নেতৃত্ব দিয়ে আসছিল ছাত্রলীগের কিছু নেতাকর্মীরা, সাধারণ শিক্ষার্থীদেরকে সঙ্গে নিয়ে তারা বরিশালের পরিস্থিতি খারাপ করার পরিকল্পনা করে যাচ্ছে,
এখানে ছাত্রলীগের যারাই নেতৃত্ব দিয়ে আসছে তারা হলো নাঈম ( ১৯) রাজু (২০) বাপ্পি (২০) তারা হলো কাশিপুর ইউনিয়ন ছাত্রলীগের কর্মী , তারা ৩০ নম্বর ওয়ার্ডের লিটন মোল্লার অনুসারী, তারা দুপুর দুইটার সময় সাধারণ শিক্ষার্থীদের কে পানি এবং খাবারের ব্যবস্থাও করে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫